শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাড়ি ঘেরাও করে ইমামকে গণপিটুনি

বগুড়া প্রতিনিধি
২৬ জুন ২০২৬, ০৩:১৬ আপডেট : ২৬ জুন ২০২৬, ০৩:১৬

বগুড়ায় আবদুল আলিম (৪২) নামে মসজিদের ইমামের বিরুদ্ধে আট বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে মহানগরীর সবুজবাগ এলাকায় ইমামের বাড়িতে এ ঘটনা ঘটে। বিকালে বিক্ষুব্ধ এলাকাবাসী বাড়ি ঘেরাও করে ওই ইমামকে গণপিটুনি দিয়েছেন।

অভিযুক্ত আবদুল আলিম বগুড়া মহানগরীরর সবুজবাগ বেলতলা জামে মসজিদের ইমাম ও জামিয়া ইসলামিয়া আল আকাবা মাদ্রাসার শিক্ষক। নির্যাতনের শিকার শিশুটি ওই মাদ্রাসার শিক্ষার্থী।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে মাদ্রাসা ছুটি হলেও পরিবারের কেউ শিশুটিকে আনতে যাননি। এ সময় মাদ্রাসার শিক্ষক আবদুল আলিম শিশুটিকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে নিজের সঙ্গে নিয়ে যান। সেখান থেকে একই এলাকার নিজের বাড়িতে নিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন। পরে শিশুটি পরিবারের কাছে ফিরে ঘটনা খুলে বললে এলাকার লোকজন বিক্ষুব্ধ হয়ে ওঠেন। বিকালে তারা ইমামের বাড়ি ঘেরাও করেন। খবর পেয়ে সদর থানা পুলিশ অভিযুক্তকে আটক করে থানায় নেওয়ার চেষ্টা করেন। তখন এলাকার বিপুল সংখ্যক বিক্ষুব্ধ নারী ও পুরুষ তাকে বেধড়ক মারপিট ও পুলিশের কাছে থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় বেশ কয়েকজন পুলিশ সদস্যও লাঞ্ছিত হন।

সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম বলেন, অনেক কষ্টে জনতার হাত থেকে ইমামকে রক্ষা করে থানায় এনেছে পুলিশ। তাকে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার মামলা করলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এএম/
সম্পর্কিত
জিনের কথা বলে কিশোরীকে ধর্ষণচেষ্টা, মসজিদের ইমাম গ্রেফতার
সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপির এক সাংগঠনিক সম্পাদক গ্রেফতার
ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসার শিক্ষকের ৮ বছরের জেল, জরিমানা ২ লাখ
সর্বশেষ খবর
ডায়াবেটিসের ক্ষতিকর প্রভাব থেকে বাঁচতে সচেতনতার ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির
ডায়াবেটিসের ক্ষতিকর প্রভাব থেকে বাঁচতে সচেতনতার ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির
স্বর্ণ খনি খনন নিষেধাজ্ঞা ঘিরে গিনিতে সংঘর্ষ, বিদেশি নাগরিকসহ নিহত ১০
স্বর্ণ খনি খনন নিষেধাজ্ঞা ঘিরে গিনিতে সংঘর্ষ, বিদেশি নাগরিকসহ নিহত ১০
ঢাকার ‘মুসলিম সাহিত্য-সমাজ’
ঢাকার ‘মুসলিম সাহিত্য-সমাজ’
ট্রাকের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেলো থ্রি হুইলার, সাংবাদিকের স্ত্রী-মেয়েসহ নিহত ৩
ট্রাকের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেলো থ্রি হুইলার, সাংবাদিকের স্ত্রী-মেয়েসহ নিহত ৩
সর্বাধিক পঠিত
এবার সরকারের মালিকানায় যাচ্ছে ইসলামী ব্যাংক!
এবার সরকারের মালিকানায় যাচ্ছে ইসলামী ব্যাংক!
ঢাকা থেকে চট্টগ্রামে কবে যাবে তিন ঘণ্টায় ট্রেন 
ঢাকা থেকে চট্টগ্রামে কবে যাবে তিন ঘণ্টায় ট্রেন 
৬১ কোটি টাকার মুকুট জিতলেও মালিক হতে পারবেন না মাহি
৬১ কোটি টাকার মুকুট জিতলেও মালিক হতে পারবেন না মাহি
অবশেষে মাহফিল করলেন আমির হামজা, তবে মানতে হয়েছে শর্ত
অবশেষে মাহফিল করলেন আমির হামজা, তবে মানতে হয়েছে শর্ত
বিশ্বজুড়ে কত আয় ‘রামায়ণ’-এর, ভাঙলো ‘বাহুবলী ২’-এর রেকর্ড
বিশ্বজুড়ে কত আয় ‘রামায়ণ’-এর, ভাঙলো ‘বাহুবলী ২’-এর রেকর্ড