পাবনায় বাড়ির আন্ডারগ্রাউন্ডে চোরাই গরু, যুবদল কর্মী আটক

পাবনা প্রতিনিধি
০৮ আগস্ট ২০২৬, ১৪:৩৬আপডেট : ০৮ আগস্ট ২০২৬, ১৪:৩৬

পাবনা সদর উপজেলার কোমরপুর গ্রামে যুবদল কর্মী শরিফুল ইসলাম প্রধানের বাড়ির আন্ডারগ্রাউন্ড থেকে দুটি গরু উদ্ধার করেছে পুলিশ। এ সময় শরিফুল ইসলাম প্রধানকে আটক করা হয়।

শুক্রবার (৭ আগস্ট) রাত ৯টার দিকে কোমরপুর সীমান্ত বাজার এলাকায় শরিফুলের বাড়িতে অভিযান চালিয়ে গরু দুটি উদ্ধার ও তাকে আটক করে পুলিশ। আটক শরিফুল ইসলাম প্রধান ওই এলাকার মৃত ইসমাইল প্রামাণিকের ছেলে। তিনি যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার (৬ আগস্ট) দিবাগত রাতে সদর উপজেলার ওই এলাকায় একটি গরু চুরির ঘটনা ঘটে। বিষয়টি পুলিশকে জানানো হলে তদন্ত শুরু করে সদর থানা পুলিশ। এর মধ্যে ওই এলাকায় চুরি করা গরু আনার তথ্য পেয়ে পুলিশ শরিফুলের বাড়িতে অভিযান চালায়। পরে তার বাড়ির আন্ডারগ্রাউন্ড থেকে দুটি গরু উদ্ধার করা হয়।

জেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা বলেন, আমরা চাই অপরাধীর বিচার হোক। সে যেই হোক না কেন। দল অপরাধী তৈরি করে না। অপরাধীরা দলে মিশে থাকে। সেক্ষেত্রে তার দায় দল বা সংগঠনের ওপর বর্তায় না।

শরিফুলের ছবি ব্যবহার করে যুবদলের পরিচয় দেওয়ার বিষয়ে তিনি বলেন, বিভিন্নভাবে অনেকে নেতাদের সঙ্গে ছবি তোলেন। পরে সেগুলো নানাভাবে ব্যবহার করে অপরাধ করে। প্রকৃত পরিচয় জানার পর কেউ তাদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে না বলেও দাবি করেন তিনি।

পাবনা সদর থানার ওসি তারিকুল ইসলাম বলেন, শরিফুলকে আটক করে থানায় আনা হয়েছে। তার দলীয় কোনও পরিচয় রয়েছে কি না, তা জানা নেই। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে এই চক্রে জড়িত কয়েকজনের নাম পাওয়া গেছে। যাচাই করে তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, উদ্ধার হওয়া দুটি গরুর একটির মালিকের সন্ধান পাওয়া গেছে। তার কাছ থেকে মামলা নেওয়া হবে। এরপর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এফআর/
সম্পর্কিত
ব্যাংক ঋণের এক-তৃতীয়াংশই চুরি হয়ে গেছে: গভর্নর
‘জুলাই গণঅভ্যুত্থান দিবসের’ মিছিল স্থগিত করলো যুবদল
আমাকে ক্ষমা করে দিয়েন, আজকের পর আর কোনও দলের রাজনীতি করবো না
সর্বশেষ খবর
পাওনা টাকার জন্য যুবলীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা
পাওনা টাকার জন্য যুবলীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা
ছয় বিদেশি নিয়ে জর্ডান গেলো পুলিশ ফুটবল দল
ছয় বিদেশি নিয়ে জর্ডান গেলো পুলিশ ফুটবল দল
রোমে এয়ারক্রাফটে ৮ ঘণ্টা আটকে থাকার বর্ণনায় যা বললেন সাবেক ক্রিকেটার হালিম শাহ
রোমে এয়ারক্রাফটে ৮ ঘণ্টা আটকে থাকার বর্ণনায় যা বললেন সাবেক ক্রিকেটার হালিম শাহ
মূল্যবৃদ্ধির বিরুদ্ধে পাকিস্তানে জামায়াতে ইসলামির বিক্ষোভ
মূল্যবৃদ্ধির বিরুদ্ধে পাকিস্তানে জামায়াতে ইসলামির বিক্ষোভ
সর্বাধিক পঠিত
গ্লোবাল ট্যালেন্ট ভিসা: যুক্তরাজ্যে মাত্র তিন বছরে স্থায়ী হওয়ার সুযোগ
গ্লোবাল ট্যালেন্ট ভিসা: যুক্তরাজ্যে মাত্র তিন বছরে স্থায়ী হওয়ার সুযোগ
কনসার্টে বোতল ছুড়ে মারার ঘটনায় মুখ খুললেন হাসান 
কনসার্টে বোতল ছুড়ে মারার ঘটনায় মুখ খুললেন হাসান 
ছুটিতে থাকা ৫ শতাধিক শ্রমিক জানলেন তাদের আর চাকরি নাই
ছুটিতে থাকা ৫ শতাধিক শ্রমিক জানলেন তাদের আর চাকরি নাই
হলের ছাত্রীদের ব্যক্তিগত ছবি তুলে প্রেমিককে পাঠাতেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী
হলের ছাত্রীদের ব্যক্তিগত ছবি তুলে প্রেমিককে পাঠাতেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী
নাটোরে মন্ত্রীকে ধাক্কা দিলেন এক তরুণ, আটকের পর যা পাওয়া গেলো
নাটোরে মন্ত্রীকে ধাক্কা দিলেন এক তরুণ, আটকের পর যা পাওয়া গেলো