প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, এনসিপির সালাউদ্দীন ৩ দিনের রিমান্ডে

বগুড়া প্রতিনিধি
১০ আগস্ট ২০২৬, ১৯:৪৫আপডেট : ১০ আগস্ট ২০২৬, ১৯:৪৫

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর ও মানহানিকর পোস্ট দেওয়ায় ঘটনায় সাইবার সুরক্ষা আইনের মামলায় এনসিপির অব্যাহতিপ্রাপ্ত নেতা গাজী সালাউদ্দীন তানভীরের (৪২) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (১০ আগস্ট) দুপুরে বগুড়া সদর আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদি হাসান আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক (এসআই) মাসুদুর রহমান। তিনি বলেন, ‘মামলার তদন্তের স্বার্থে আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।’

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ায় গত ৩১ জুলাই এনসিপি থেকে গাজী সালাউদ্দীন তানভীরকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়। ২ আগস্ট তার নামে সাইবার নিরাপত্তা আইনে বগুড়া সদর থানায় মামলা হয়। গত ৫ আগস্ট ভোরে ঢাকার মিরপুরের মনিপুরি পাড়ার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে বগুড়ায় এনে আদালতে হাজির করা হলে আদালত তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, ‘আদালত তানভীরের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। তবে এখনও তাকে থানায় আনা হয়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হবে। এ ঘটনায় অন্য কেউ জড়িত আছেন কিনা এবং কী কারণে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের মন্তব্য করেছেন, সে বিষয়ে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হবে।’

এনসিপির দলীয় সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীকে কটূক্তির ঘটনায় গত ৩১ জুলাই গাজী সালাউদ্দীন তানভীরকে দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়। গুরুত্ব বিবেচনায় পদক্ষেপ নেন এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন। ২০২৫ সালেও একবার দল থেকে তাকে অব্যহতি দেওয়া হয়েছিল। জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ বাণিজ্য ও পাঠ্যবই ছাপার কাগজে কমিশন বাণিজ্যের অভিযোগে প্রথম দফা অব্যাহতির পর সেই আদেশ প্রত্যাহার করেছিল এনসিপি।

/এএম/ 
সম্পর্কিত
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৮৮০ মামলা
আবার দিনাজপুর, ফের পুলিশকে থাপ্পড়-হুমকি, কেন এত আক্রোশ বিএনপির নেতাদের
বিচারপতি খায়রুল হকের জামিন, মুক্তিতে বাধা নেই
সর্বশেষ খবর
নগদের প্রধান কার্যালয়ে ‘নগদ-প্রথমা বইবন্ধন’
নগদের প্রধান কার্যালয়ে ‘নগদ-প্রথমা বইবন্ধন’
গাজাকে ‘প্রজন্মের পর প্রজন্ম ধ্বংসস্তূপ’ বানিয়ে রাখার পক্ষে সাবেক ইসরায়েলি জেনারেল
গাজাকে ‘প্রজন্মের পর প্রজন্ম ধ্বংসস্তূপ’ বানিয়ে রাখার পক্ষে সাবেক ইসরায়েলি জেনারেল
জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের 
জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের 
বগুড়ার ৮ মাদ্রাসার সবাই ফেল, অধ্যক্ষ বললেন ‌৫০ বছরের কর্মজীবনে সবচেয়ে খারাপ ফল
বগুড়ার ৮ মাদ্রাসার সবাই ফেল, অধ্যক্ষ বললেন ‌৫০ বছরের কর্মজীবনে সবচেয়ে খারাপ ফল
সর্বাধিক পঠিত
গ্রেফতারের পর ভ্রাম্যমাণ আদালতে কী সাজা হলো সেই ‘ভাইরাল মিজানের’
গ্রেফতারের পর ভ্রাম্যমাণ আদালতে কী সাজা হলো সেই ‘ভাইরাল মিজানের’
জুলাই জাদুঘরের ভাস্কর্য থেকে মুখাবয়ব মুছে ফেলার আহ্বান মামুনুল হকের
জুলাই জাদুঘরের ভাস্কর্য থেকে মুখাবয়ব মুছে ফেলার আহ্বান মামুনুল হকের
প্রশাসনের শীর্ষ দুই পদে আসছে নতুন মুখ?
প্রশাসনের শীর্ষ দুই পদে আসছে নতুন মুখ?
‘ওসি কোথায়?’ প্রশ্নের পর থানাতেই সিআইডি ইন্সপেক্টরকে থাপ্পড়, কৃষকদল নেতা আটক
‘ওসি কোথায়?’ প্রশ্নের পর থানাতেই সিআইডি ইন্সপেক্টরকে থাপ্পড়, কৃষকদল নেতা আটক
‘খুব ভয়ে আছি, স্ত্রী-সন্তানকে টাকা পাঠাতে পারছি না’, বললেন বাফুফের বিদেশি কোচ
‘খুব ভয়ে আছি, স্ত্রী-সন্তানকে টাকা পাঠাতে পারছি না’, বললেন বাফুফের বিদেশি কোচ