আরেক মেয়র প্রার্থী ঘোষণা করলো জামায়াত

রাজশাহী প্রতিনিধি
১১ আগস্ট ২০২৬, ২০:০৭আপডেট : ১১ আগস্ট ২০২৬, ২০:০৯

রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে মেয়র পদে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে ডা. মোহাম্মদ জাহাঙ্গীরকে মনোনীত করা হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) বিকালে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভায় তাকে প্রার্থী করার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। রাজশাহী মহানগর জামায়াতের সহ-প্রচার ও মিডিয়া সম্পাদক মোস্তাফিজুর রহমান আশুর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ডা. মোহাম্মদ জাহাঙ্গীর বর্তমানে জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরের নায়েবে আমির হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সভাপতি এবং মহানগর জামায়াতের সেক্রেটারির দায়িত্ব পালন করেন। দীর্ঘদিন ধরে সাংগঠনিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় থাকায় রাজশাহীর রাজনৈতিক অঙ্গনে তিনি আলোচিত ও একজন পরিচিত মুখ।

পেশায় চিকিৎসক জাহাঙ্গীর রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মরত। এর আগে সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-২ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর। বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনুর কাছে পরাজিত হয়েছেন তিনি। মিনু ১ লাখ ২৮ হাজার ৫৪৬ ভোট পেয়ে জয়ী হন। আর ডা. জাহাঙ্গীর পেয়েছেন ১ লাখ ৩৭০ ভোট। ২৮ হাজার ১৭৬ ভোটে পরাজিত হন। তবে কম ভোটের ব্যবধানে হেরে যাওয়ায় আলোচিত হন। এবার তাকে রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হলো।

রাজনৈতিক অঙ্গনে দীর্ঘ সাংগঠনিক পথচলা, চিকিৎসাসেবায় ভূমিকা এবং দলীয় নেতৃত্বের অভিজ্ঞতার কারণে ডা. মোহাম্মদ জাহাঙ্গীরকে এবার রাজশাহী নগরীর মেয়র পদে একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক মুখ হিসেবে দেখছে জামায়াতে ইসলামী।

এর আগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে জামায়াতে ইসলামীর মেয়র প্রার্থী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের নাম ঘোষণা করা হয়েছিল। গত ১ মে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতে ইসলামীর থানা ও বিভাগীয় দায়িত্বশীল সম্মেলনে এ সিদ্ধান্ত জানানো হয়।

/এএম/ 
সম্পর্কিত
জামায়াতের সঙ্গে জোট ছাড়ার কারণ জানালেন মুফতি ফয়জুল করীম
এনটিআরসিএর পরিবর্তে ম্যানেজিং কমিটি কোনোভাবেই মানা হবে না: জামায়াত আমির
এনটিআরসিএ বাতিল হলে সরকার পতনের ডাক দেওয়া হবে: রাবি শিবির সভাপতি 
সর্বশেষ খবর
কিরগিজস্তানের খেলোয়াড়দের কাবু করতে দুপুর ৩টায় কড়া রোদে অনুশীলন!
কিরগিজস্তানের খেলোয়াড়দের কাবু করতে দুপুর ৩টায় কড়া রোদে অনুশীলন!
৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে প্রবাসী ব্যবসায়ীর ১১ তলা ভবনের গেটে গুলি
৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে প্রবাসী ব্যবসায়ীর ১১ তলা ভবনের গেটে গুলি
আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ আদিবাসী নই: স্বরাষ্ট্রমন্ত্রী
আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ আদিবাসী নই: স্বরাষ্ট্রমন্ত্রী
বেসরকারি ব্যবস্থাপনায় চালু হচ্ছে রাষ্ট্রায়ত্ত ৩ পাটকল, কাজ পাবেন ১১৬২৯ জন
বেসরকারি ব্যবস্থাপনায় চালু হচ্ছে রাষ্ট্রায়ত্ত ৩ পাটকল, কাজ পাবেন ১১৬২৯ জন
সর্বাধিক পঠিত
এমপির গলায় রামদা ধরে বাড়িসহ সব সম্পত্তি লিখে নিলো কারা?
এমপির গলায় রামদা ধরে বাড়িসহ সব সম্পত্তি লিখে নিলো কারা?
শাবনূরের বার্তা, ডন গ্রেফতার: সালমান শাহ হত্যা মামলায় নতুন মোড়
শাবনূরের বার্তা, ডন গ্রেফতার: সালমান শাহ হত্যা মামলায় নতুন মোড়
আগামীকাল স্কুল-কলেজে ছুটি
আগামীকাল স্কুল-কলেজে ছুটি
একসঙ্গে পরীক্ষা দিলেন মা-ছেলে, দুই জনই পেলেন জিপিএ-৫
একসঙ্গে পরীক্ষা দিলেন মা-ছেলে, দুই জনই পেলেন জিপিএ-৫
এনটিআরসিএ বাতিল হলে সরকার পতনের ডাক দেওয়া হবে: রাবি শিবির সভাপতি 
এনটিআরসিএ বাতিল হলে সরকার পতনের ডাক দেওয়া হবে: রাবি শিবির সভাপতি