সিরাজগঞ্জে ঐতিহ্যবাহী বৈশাখী ঘোল উৎসব পালিত

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৫ এপ্রিল ২০১৬, ১৩:৩৭আপডেট : ১৫ এপ্রিল ২০১৬, ১৩:৩৭

সিরাজগঞ্জে ঘোল উৎসব

প্রতিবারের মত এবারও ঐতিহ্যবাহী বৈশাখী ঘোল উৎসব পালিত হয়েছে সিরাজগঞ্জে। শুক্রবার (১৫ এপ্রিল) সকালে কালেক্টরেট চত্বর ও জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে পৃথকভাবে বৈশাখী ঘোল উৎসবের আয়োজন করা হয়।

প্রভাতী সংঘের আয়োজনে কালেক্টরেট চত্বরে ঘোল উৎসবের উদ্বোধন করেন অধ্যক্ষ আব্দুল আজিজ সরকার। জেলা প্রশাসনের বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তা ও কর্মচারীসহ পেশাজীবী ও সামাজিক সংগঠনের প্রায় তিন শতাধিক সদস্য এতে অংশ নেন।

বৈশাখী ঘোল উৎসব

অপরদিকে জেলা আইনজীবী সমিতির হলরুমে আইনজীবীদের আয়োজনে ঘোল উৎসবের উদ্বোধন করেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোঃ নাসিমুল হক হাকিম।

ঘোল উৎসবে জেলার উল্লাপাড়া উপজেলার সলপের ঐতিহ্যবাহী ২০ মন ঘোল, চিড়া, মুড়কি ও রসগোল্লা দিয়ে অতিথিদের আপ্যায়ন করা হয়।

আরও পড়ুন- 

গ্রাম পুলিশের বিরুদ্ধে ডাকঘরের জমি দখলের অভিযোগ

বাংলাদেশে আইএস’র অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান