এভাবে আর কত কাল নদী পার হবেন তারা?

লিখন আহমেদ, সিরাজগঞ্জ 
২৬ আগস্ট ২০২৬, ২০:১৮আপডেট : ২৬ আগস্ট ২০২৬, ২০:১৮

সরস্বতী নদীর ওপর একটি সেতু নির্মাণের জন্য বছরের পর বছর ধরে অপেক্ষায় রয়েছেন সিরাজগঞ্জের উল্লাপাড়ার হাটিকুমরুল ইউনিয়নের রশিদপুর নয়াপাড়া গ্রামবাসী। মাত্র ৫০-৬০ মিটারের একটি সেতুর জন্য ভোগান্তি পোহাতে হচ্ছে প্রায় ১০ হাজার বাসিন্দাকে। নদীর দুই তীরে খুঁটি পুঁতে তাতে রশি টানিয়ে ডিঙি নৌকায় প্রতিদিন ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন লোকজন। যেন তাদের এই ভোগান্তির শেষ নেই।  

রশিদপুর নয়াপাড়া গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে সরস্বতী নদী। রশিদপুর নয়াপাড়া গ্রামের লোকজনের পাশাপাশি রশিদপুর উত্তরপাড়া, বাগধা ও পাটধারী গ্রামের বাসিন্দারাও প্রতিদিন নানা কাজে এই নদী পার হন। 

স্থানীয় বাসিন্দারা বলছেন, সরস্বতী নদী পার হতে প্রতিদিন রশি টেনে ছোট নৌকা চালান গ্রামবাসী। নদীর দুই পাড়ে খুঁটি পুঁতে টানানো রশির সাহায্যে ঝুঁকিপূর্ণভাবে পারাপার হচ্ছেন নারী-পুরুষ ও শিক্ষার্থীরা। প্রায় ৫০ বছর ধরে চলা এই দুর্ভোগ থেকে মুক্তি পেতে রশিদপুর নয়াপাড়া গ্রামবাসী সরস্বতী নদীর ওপর একটি ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন। এলাকাবাসীর কাছে নদীটি এখন ‘নয়াপাড়া গ্রামের দুঃখ’ হিসেবে পরিচিত।

উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়নে অবস্থিত রশিদপুর নয়াপাড়া গ্রামের পাশ দিয়ে প্রবাহিত হয়েছে সরস্বতী নদী। অপ্রশস্ত এই নদী পারাপার করে প্রতিদিন কয়েক হাজার মানুষকে চলাচল করতে হয়। এক বছর আগেও গ্রামটিতে প্রবেশের কোনও রাস্তা ছিল না। উপজেলা প্রশাসন ২০২৪ সালের শেষের দিকে একটি এইচবিবি রাস্তা নির্মাণ করে দেওয়ায় গ্রামের মানুষের সড়ক যোগাযোগের সমস্যা কিছুটা দূর হলেও নদী পারাপারের দুর্ভোগ এখনও রয়েই গেছে।

রশিদপুর নয়াপাড়া গ্রামের মানুষ সরস্বতী নদী পার হয়ে প্রতিদিন বোয়ালিয়া বাজার, উল্লাপাড়া উপজেলা সদর ও সলঙ্গা হাটে যাতায়াত করেন। কৃষিপণ্য পরিবহনেও এই নদী পার হতে হয় তাদের।

গ্রামের বাসিন্দা ময়নাল খন্দকার, আলী আশরাফ, আব্দুল হাই ও ইসমাইল হোসেন জানান, স্বাধীনতার পর থেকেই তারা সরস্বতী নদী পারাপারে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। নদীটির প্রস্থ প্রায় ১৭০ ফুট। নদীর ওপর একটি সেতু নির্মাণের দাবিতে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ, উল্লাপাড়া উপজেলা পরিষদ এবং বিভিন্ন সময়ে উল্লাপাড়ার সংসদ সদস্যদের কাছে বহুবার আবেদন জানানো হলেও কোনও উদ্যোগ নেওয়া হয়নি। এমনকি গ্রামের পাশে নদী পারাপারের জন্য একটি বাঁশের সাঁকোও নির্মাণ করা হয়নি।

কয়েক বছর ধরে স্থানীয়দের অর্থায়নে নদী পারাপারের জন্য নৌকা কেনা হতো। পরে বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে এলে গ্রামবাসীর পারাপারের দুর্ভোগ কিছুটা লাঘবে উপজেলা প্রশাসনের মাধ্যমে সেখানে একটি নৌকা প্রদান করা হয়। নদীর দুই পাড়ে খুঁটি পুঁতে টানানো রশি ধরে নৌকাটি চালানো হয়। ছোট নৌকায় ঝুঁকি নিয়ে রশিদপুর নয়াপাড়াসহ আশপাশের কয়েকটি গ্রামের মানুষ এবং শতাধিক শিক্ষার্থী প্রতিদিন নদী পারাপার হন।

স্থানীয়দের অভিযোগ, অনেক সময় নৌকা ডুবে কাপড়-চোপড় ও শিক্ষার্থীদের বই-খাতা নদীতে হারিয়ে যায় কিংবা নষ্ট হয়ে যায়। এমন পরিস্থিতিতে পাশের লোকজন সাঁতরে গিয়ে দুর্ঘটনায় পড়া যাত্রীদের উদ্ধার করেন। বছরের পর বছর ধরে এমন ঝুঁকিপূর্ণ পারাপারের কারণে সরস্বতী নদীকে রশিদপুর নয়াপাড়া গ্রামের ‘দুঃখ’ বলে অভিহিত করেন এলাকাবাসী।

নদী পারাপার করা শিক্ষার্থী মেরাজুল, নাজমুল, সুমাইয়া, তামিম ও মিম জানায়, সরস্বতী নদী তাদের জন্য প্রতিদিনের বড় দুর্ভোগ। তারা জানায়, আমাদের পূর্বপুরুষরাও একইভাবে এই নদী পার হয়ে ভোগান্তির শিকার হয়েছেন। এখন বর্তমান প্রজন্মের আমাদেরও একই দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রতিদিন ছোট নৌকায় ডুবু ডুবু অবস্থায় নদী পার হওয়ার সময় ভয় ও আতঙ্কে থাকতে হয়। দুর্ভোগ থেকে মুক্তি পেতে তারা দ্রুত সরস্বতী নদীর ওপর একটি ফুট ব্রিজ নির্মাণের দাবি জানায়।

এ ব্যাপারে হাটিকুমরুল ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উল্লাপাড়া উপজেলা সমবায় কর্মকর্তা মো. মারুফ হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রশিদপুর নয়াপাড়া গ্রামবাসীর আবেদনের পরিপ্রেক্ষিতে গ্রামটি পরিদর্শন করেছি। গ্রামবাসী ও আশপাশের এলাকার মানুষ সত্যিই নদী পারাপারে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। তাদের পারাপারের দুর্ভোগ কিছুটা কমাতে উপজেলা প্রশাসনের মাধ্যমে সেখানে একটি নৌকা দেওয়া হয়েছে। এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। নদীটিতে একটি পাকা সেতু নির্মাণের জন্য প্রকল্প প্রস্তাব করে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রায়হানুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রশিদপুর নয়াপাড়া গ্রামের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ নিরসনে সেখানে একটি পাকা সেতু নির্মাণের জন্য প্রকল্প প্রস্তাব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।’

/এএম/ 
সম্পর্কিত
৫৪০ কোটি টাকার ফ্লাইওভার, কাজের মেয়াদ শেষে একটিও চালু হয়নি
ভেল্লাপাড়া সেতু নির্মাণের ব্যয় বাড়ছে 
ফুরিয়ে আসছে গ্যাসের মজুত, কার্গোর অপেক্ষায় মহেশখালী
সর্বশেষ খবর
মুহাম্মাদী ফাতেমী ইসলামী ঐক্য সংস্থার মিলাদুন্নবী পালিত
মুহাম্মাদী ফাতেমী ইসলামী ঐক্য সংস্থার মিলাদুন্নবী পালিত
নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যার নেপথ্যে কী
নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যার নেপথ্যে কী
লোডশেডিংয়ে নয়, সেই খামারের মাছের মৃত্যু অব্যবস্থাপনায়: জেলা প্রশাসন
লোডশেডিংয়ে নয়, সেই খামারের মাছের মৃত্যু অব্যবস্থাপনায়: জেলা প্রশাসন
নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৯৫, বিদেশিসহ নিখোঁজ ৪০৩
নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৯৫, বিদেশিসহ নিখোঁজ ৪০৩
সর্বাধিক পঠিত
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
আসিয়ান কাপে বাংলাদেশ দল ঘোষণা, ডুলির ডাকে সাড়া দিচ্ছেন না অনেকে!
আসিয়ান কাপে বাংলাদেশ দল ঘোষণা, ডুলির ডাকে সাড়া দিচ্ছেন না অনেকে!
তাদের উপজেলায় হয় বিদ্যুৎ উৎপাদন, তবু স্বাধীনতার ৫৫ বছরেও বিদ্যুৎ পাননি তারা 
তাদের উপজেলায় হয় বিদ্যুৎ উৎপাদন, তবু স্বাধীনতার ৫৫ বছরেও বিদ্যুৎ পাননি তারা 
জানাজার সময় তদন্ত করতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ, রাতেই বরখাস্ত
জানাজার সময় তদন্ত করতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ, রাতেই বরখাস্ত
৫৪০ কোটি টাকার ফ্লাইওভার, কাজের মেয়াদ শেষে একটিও চালু হয়নি
৫৪০ কোটি টাকার ফ্লাইওভার, কাজের মেয়াদ শেষে একটিও চালু হয়নি