নাটোরে পিকআপের ধাক্কায় লেগুনার দুইযাত্রী নিহত

নাটোর প্রতিনিধি
১৭ এপ্রিল ২০১৬, ১১:১০আপডেট : ১৭ এপ্রিল ২০১৬, ১১:১১

নাটোরে পিকআপের ধাক্কায় লেগুনার দুইযাত্রী নিহত

নাটোরে পিকআপ ভ্যানের ধাক্কায় লেগুনার দুই যাত্রী নিহত ও অপর ৩ জন আহত হয়েছে। রবিবার সকাল ৮টার দিকে সদর উপজেলার পিটিআই এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জেলার আটঘরিয়া এলাকার মৃত ইসরাইল আলীর ছেলে ইয়াছিন আলী (৪০) ও রাজশাহীর শিবপুর এলাকার আব্দুর রহিমের ছেলে শামিম (৩৫)।

আহতরা হলেন, জেলার আটঘরিয়া এলাকার মৃত রতন আলীর ছেলে জনাব আলী (৭০) এবং একই এলাকার হাবিবের ছেলে আল আমিন (৪০) অপর জনের নাম জানা যায়নি।

আরও পড়তে পারেন: সুন্দরবনের জন্য ইকো গাইড তৈরি করা হচ্ছে: মেনন

নাটোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার আবু সামা জানান, রবিবার সকালে পিকআপের ধাক্কায় ঘটনাস্থলেই লেগুনা যাত্রী ইয়াছিন আলী নিহত এবং চারজন আহত হয়। খবর পেয়ে নাটোর ফায়ার সার্ভিসের একটি দল স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নেওয়ার পথে শামিম মারা যায়। অপর তিনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সদর থানার ওসি মিজানুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,এ ব্যাপারে মামলা দায়েরের ও লাশের ময়নাতদন্তের প্রস্তুতি চলছে।

/জেবি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম