সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি 

নাটোর প্রতিনিধি
২৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩:৩০ আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩:৩০

নাটোরে সোনালী ব্যাংকের গ্রাহকদের ১ কোটি ২৭ লাখ ৩৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগে প্রিন্সিপাল অফিসার পদমর্যাদার দুই কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাদের দেশত্যাগ ঠেকাতে সব বিমানবন্দর ও স্থলবন্দরে চিঠি দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। 

এই দুই কর্মকর্তা হলেন লিটন কুমার ও বিপুল কুমার পাল। তারা নাটোরে সোনালী ব্যাংকের বিভিন্ন শাখায় দায়িত্ব পালন করেছেন। জালিয়াতি করে ১ কোটি ২৭ লাখ ৩৬ হাজার টাকা আত্মসাৎ এবং ভুয়া, মিথ্যা ঋণ ও অতিরিক্ত আমানত বৃদ্ধি দেখানোসহ নানা অপরাধে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়ে দেশের সকল ইমিগ্রেশনকে চিঠি দিয়েছে সোনালী ব্যাংক কর্তৃপক্ষ। 

২২ সেপ্টেম্বর ওই দুজন ছাড়াও নাটোরের প্রিন্সিপাল অফিসার পদমর্যাদার আরও তিন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়। এ তিন জন হলেন এইচ এম রোকনুজ্জামান, হাফিজুর রহমান ও মনিরুজ্জামান। এ তিন জনের বিরুদ্ধে বিপুল পরিমাণ ভুয়া ঋণপত্র তৈরি ও অতিরিক্ত আমানত দেখানোর অভিযোগ আনা হয়েছে।

সোনালী ব্যাংকের নাটোর উপমহাব্যবস্থাপকের (ডিজিএম) কার্যালয় সোমবার এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছে। সম্প্রতি ব্যাংকের অডিটে অনিয়মের বিষয়টি উঠে আসে।

সোনালী ব্যাংকের নাটোর ডিজিএম কার্যালয় সূত্রে জানা গেছে, লিটন কুমারের বিরুদ্ধে গ্রাহকদের প্রায় ৯২ লাখ ৭ হাজার টাকা আর বিপুল কুমার পালের বিরুদ্ধে প্রায় ৩৫ লাখ ২৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগ প্রমাণিত হয়েছে। তাদের দেশত্যাগ ঠেকাতে সম্প্রতি ইমিগ্রেশন কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। এই দুই কর্মকর্তা নাটোর থেকে বদলি হয়ে সর্বশেষ নওগাঁ জেলায় কর্মরত ছিলেন।

বরখাস্ত হওয়া কর্মকর্তাদের সহকর্মীরা নাম প্রকাশ না করার শর্তে বলেন, নাটোরে কর্মরত থাকা অবস্থায় বঙ্গবন্ধু পরিষদের নেতা হিসেবে প্রভাব বিস্তার করে এসব অপকর্মে লিপ্ত হন তারা।

জানতে চাইলে নাটোর সোনালী ব্যাংকের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আহসান রেজা বলেন, গ্রাহকের অর্থ আত্মসাৎ ও ঋণ জালিয়াতির অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় ব্যাংক কর্তৃপক্ষ পাঁচ কর্মকর্তাকে চাকরি থেকে বহিষ্কার করেছেন। পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান।

/এএম/ 
সম্পর্কিত
সোনালী ব্যাংকের বরখাস্ত ৫ কর্মকর্তার কার বিরুদ্ধে কী অভিযোগ
বেস্টওয়ে গ্রুপের এমডি মিজানুর ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
প্রিজন ভ্যান থেকে ‘পিচ্চি রাজা’ পালিয়ে যাওয়ায় ৫ পুলিশ সদস্য বরখাস্ত
সর্বশেষ খবর
সম্পদের তথ্য গোপন করে স্ত্রীসহ সাজা পেলেন সিভিল অ্যাভিয়েশনের হিরণ
সম্পদের তথ্য গোপন করে স্ত্রীসহ সাজা পেলেন সিভিল অ্যাভিয়েশনের হিরণ
রাজধানীতে সরকারি স্টাফ কোয়ার্টারে তালাবদ্ধ ঘর থেকে নারীর লাশ উদ্ধার
রাজধানীতে সরকারি স্টাফ কোয়ার্টারে তালাবদ্ধ ঘর থেকে নারীর লাশ উদ্ধার
শৈশবের অংশ হয়ে উঠছে সোশ্যাল মিডিয়া, বাড়ছে উদ্বেগ
শৈশবের অংশ হয়ে উঠছে সোশ্যাল মিডিয়া, বাড়ছে উদ্বেগ
নতুন কুড়ি প্রতিযোগিতায় আবেদন শুরু ১ অক্টোবর, যেসব বিষয়ে অংশ নিতে পারবে শিশুরা
নতুন কুড়ি প্রতিযোগিতায় আবেদন শুরু ১ অক্টোবর, যেসব বিষয়ে অংশ নিতে পারবে শিশুরা
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির দুই নেতারই মনোনয়নপত্র বৈধ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির দুই নেতারই মনোনয়নপত্র বৈধ