রামেক হাসপাতালে ডেঙ্গুতে তরুণীর মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ফারজানা খাতুন (২৩) নামের এক তরুণীর মৃত্যু হয়েছে। এর আগের দিন ডেঙ্গুতে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়।

মারা যাওয়া ফারজানা খাতুন ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ফুলহরি এলাকার বাসিন্দা। ডেঙ্গু শক সিন্ড্রোমে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এ তথ্য জানিয়েছে রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শামীম আহমেদ।

ডা. শামীম আহমেদ জানান, ফারজানা খাতুনকে গত রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৭টায় রামেক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় পরদিন সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৯টা ২২ মিনিটে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে নতুন করে ৩৩ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে ৩৩ রোগীকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বর্তমানে রামেক হাসপাতালে ১১০ ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

/এফআর/
সম্পর্কিত
বর্ষাকালীন এডিস মশার লার্ভা জরিপ করছে দক্ষিণ সিটি
ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছেই: একদিনে হাসপাতালে ২১৫৮, মৃত্যু ছয়জনের
ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২
সর্বশেষ খবর
এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা: মামা ওবায়দুরকে এবার রিমান্ডে চায় ডিবি
এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা: মামা ওবায়দুরকে এবার রিমান্ডে চায় ডিবি
এশিয়ান গেমসে ভেসে গেলো চার কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল কবে? 
এশিয়ান গেমসে ভেসে গেলো চার কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল কবে? 
‘অসমাপ্ত আত্মজীবনী’ নিষিদ্ধ নয়: শোরুমে হামলার প্রতিবাদ ইউপিএলের
‘অসমাপ্ত আত্মজীবনী’ নিষিদ্ধ নয়: শোরুমে হামলার প্রতিবাদ ইউপিএলের
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
সর্বাধিক পঠিত
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
শেখ হাসিনার জন্মদিনে জবিতে প্রকাশ্যে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি
শেখ হাসিনার জন্মদিনে জবিতে প্রকাশ্যে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি