যৌন হয়রানির অভিযোগে নাটোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের কর্মচারী গ্রেফতার

নাটোর প্রতিনিধি
০৭ অক্টোবর ২০২৬, ০৬:৪১ আপডেট : ০৭ অক্টোবর ২০২৬, ০৬:৪৯

নারীকে যৌন হয়রানির অভিযোগে জাহাঙ্গীর আলম (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সে নাটোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের কর্মচারী। মঙ্গলবার (৬ অক্টোবর) বিকালে তাকে শহরের বাসুদেবপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়।

অভিযুক্ত জাহাঙ্গীর আলম বাসুদেবপুর গ্রামের বাসিন্দা। 

এ ঘটনায় ভুক্তভোগী নারী নাটোরের নলডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। ওই অভিযোগে তিনি উল্লেখ করেন, নলডাঙ্গার বাসুদেবপুরে স্বত্বাধিকারী হিসেবে একটি খাবার হোটেল পরিচালনা করেন তিনি। একই এলাকায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র অবস্থিত। সেখানকার কর্মচারী জাহাঙ্গীর দীর্ঘদিন ধরে তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। মাঝে মাঝে শ্লীলতাহানি করতেন। বিষয়টি জানাজানি করলে খাবার হোটেলটি উচ্ছেদের হুমকিও দিতেন। 

পুলিশ জানিয়েছে, গত রবিবার (৪ অক্টোবর) বেলা ১১টার দিকে নিজের হোটেলে কাজ করছিলেন ওই নারী। এ সময় পেছন থেকে নারীকে জাপটে ধরেন জাহাঙ্গীর আলম। এক পর্যায়ে শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেন। ওই নারী ডাক চিৎকার শুরু করলে দ্রুত শটকে পড়েন অভিযুক্ত জাহাঙ্গীর। 

ভুক্তভোগী নারীর স্বামী জানান, ঘটনার দিন বিকাল ৪টার দিকে বাসুদেবপুরে কারিগরির প্রশিক্ষণ কেন্দ্রের ভেতরে গিয়ে জাহাঙ্গীর আলমের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। এ সময় জাহাঙ্গীর আলম তাদের খাবার হোটেলটি উচ্ছেদ করার হুমকি দেন। পরে তিনি স্ত্রীকে নিয়ে নলডাঙ্গা থানায় গিয়ে জাহাঙ্গীর আলমকে অভিযুক্ত করে অভিযোগ দায়ের করেন। তিনি জাহাঙ্গীর আলমের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনোয়ার জাহান বলেন, নারীর যৌন হয়রানির অভিযোগটি মামলা আকারে গ্রহণ করার পর অভিযুক্ত জাহাঙ্গীরকে গ্রেফতার করা হয়েছে। আজ বুধবার তাকে আদালতে পাঠানো হবে।

/আইএএম/
সম্পর্কিত
নিখোঁজের ছয় দিন পর যুবকের ঝলসানো মরদেহ উদ্ধার
৩ নারীকে লাঞ্ছনার পর স্ট্যাম্পে স্বাক্ষর নিলেন যুবদল কর্মী ও সহযোগীরা
মসজিদেই মুয়াজ্জিনকে উপর্যুপরি ছুরিকাঘাত, শেষ করতে পারলেন না আজানও
সর্বশেষ খবর
২-০ গোলে এগিয়ে আর্জেন্টিনা
২-০ গোলে এগিয়ে আর্জেন্টিনা
যুক্তরাজ্যে সারোয়ার দম্পতির ৫০ লাখ পাউন্ড স্কুল ফি আত্মসাৎ, কাঠগড়ায় ‘টাইগার মম’
যুক্তরাজ্যে সারোয়ার দম্পতির ৫০ লাখ পাউন্ড স্কুল ফি আত্মসাৎ, কাঠগড়ায় ‘টাইগার মম’
টিভিতে আজকের খেলা (৭ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৭ অক্টোবর, ২০২৬)
মেসির বিদায়ী ম্যাচে লড়ছে আর্জেন্টিনা, একাদশে যারা
মেসির বিদায়ী ম্যাচে লড়ছে আর্জেন্টিনা, একাদশে যারা
সর্বাধিক পঠিত
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা