জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার

নাটোর প্রতিনিধি
১১ অক্টোবর ২০২৬, ২২:৫৫ আপডেট : ১১ অক্টোবর ২০২৬, ২৩:২৩

নাটোর রেলওয়ে স্টেশন থেকে জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডারের চুরি যাওয়া ল্যাপটপটি উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১১ অক্টোবর) রাত ৮টার দিকে নাটোর শহরের নিচা বাজারের নুর গার্মেন্টস নামের একটি দোকান থেকে ওই ল্যাপটপসহ ব্যাগটি উদ্ধার করা হয়। রাত ১০টার দিকে বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক।

গত ৭ অক্টোবর বগুড়ার বিভিন্ন ঐতিহ্যবাহী স্থাপনা পরিদর্শন শেষে ট্রেনে সান্তাহার হয়ে নাটোর রেলওয়ে স্টেশনে আসেন জার্মান নাগরিক ক্রিল ল্যান্ডার। এ সময় হলুদ ভেস্ট পরা এক যুবক নিজেকে রেলকর্মী পরিচয় দিয়ে তার সঙ্গে সখ্য গড়ে তোলে। একপর্যায়ে ক্রিল ল্যান্ডার এটিএম থেকে টাকা তুলতে যাওয়ার আগে নিজের ব্যাগটি ওই যুবকের কাছে রেখে যান। ফিরে এসে তিনি ব্যাগসহ ওই যুবককে আর খুঁজে পাননি।

চুরি হওয়া ব্যাগে একটি ল্যাপটপ, ক্যামেরাসহ বেশ কিছু মূল্যবান জিনিসপত্র ছিল বলে জানা গেছে। এ ঘটনায় অভিযুক্তকে শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। তাকে ধরিয়ে দিতে সহায়তা করতে কিংবা এ সংক্রান্ত কোনও তথ্য থাকলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়েছে।

চুরি যাওয়া ল্যাপটপ ও ক্যামেরার খোঁজে বুধবার দিবাগত রাত ১১টার দিকে রাজশাহীতে যান ক্রিল ল্যান্ডার। ওই রাতে রাজশাহী রেলস্টেশনের একটি হোটেলে তার থাকা ও খাওয়ার ব্যবস্থা করে পুলিশ। পরদিন বৃহস্পতিবার বেলা আড়াইটা পর্যন্ত তিনি রাজশাহী রেলওয়ে থানায় ছিলেন। তবে তার মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি। পরে ওই দিন বিকালে পদ্মা এক্সপ্রেস ট্রেনে ঢাকায় চলে যান তিনি।

এরই মধ্যে ক্রিল ল্যান্ডারের ল্যাপটপ ও ক্যামেরাসহ মূল্যবান জিনিসপত্রভর্তি ব্যাগ নিয়ে পালিয়ে যাওয়া যুবককে ধরিয়ে দিতে সহায়তাকারী ও সঠিক তথ্যদাতাদের পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্ত যুবকের চেহারা শনাক্তের পর শনিবার (১০ অক্টোবর) রাতে নাটোর রেলওয়ে স্টেশনের গুরুত্বপূর্ণ স্থানে তার ছবি সংবলিত পুরস্কার ঘোষণার পোস্টার লাগানো হয়। এসআরবি-৫-এর নাটোর ক্যাম্পের কমান্ডার হাফিজ আল আসাদ পুরস্কার ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, অভিযুক্তকে গ্রেফতারের জন্য তাদের চেষ্টা অব্যাহত রয়েছে। তাকে শনাক্ত ও গ্রেফতারে সহায়তাকারীদের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য পাওয়ার আশাও করছেন তারা।

/এএম/এমওএফ/ 
সম্পর্কিত
জার্মান পর্যটকের ল্যাপটপ-ক্যামেরা চুরি, অভিযুক্তকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা
সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা
সাজেকে সড়ক অবরোধ করলো কারা? কীভাবে ফিরবেন দেড় হাজার পর্যটক
সর্বশেষ খবর
দুই মামলায় সাধন চন্দ্রের জামিন চেম্বার আদালতে বহাল
দুই মামলায় সাধন চন্দ্রের জামিন চেম্বার আদালতে বহাল
তেল-গ্যাসের বাড়তি দামে মাথা গরম? এর পেছনে আছে মনের খেলাও
তেল-গ্যাসের বাড়তি দামে মাথা গরম? এর পেছনে আছে মনের খেলাও
রিয়াদে কিং খালেদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত
রিয়াদে কিং খালেদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত
ডিগ্রি ছাড়াই গুগলে চাকরির সুযোগ, বেতন ১১ কোটি টাকা পর্যন্ত
ডিগ্রি ছাড়াই গুগলে চাকরির সুযোগ, বেতন ১১ কোটি টাকা পর্যন্ত
সর্বাধিক পঠিত
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
কারিগরি প্রশিক্ষণ থেকে সিসিলিতে চাকরির অফার পেলেন আনসার-ভিডিপির প্রশিক্ষণার্থী
কারিগরি প্রশিক্ষণ থেকে সিসিলিতে চাকরির অফার পেলেন আনসার-ভিডিপির প্রশিক্ষণার্থী
ঢাকায় এত হাতে ভাজা মুড়ি আসে কোথা থেকে, জানেন?
ঢাকায় এত হাতে ভাজা মুড়ি আসে কোথা থেকে, জানেন?
প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ ৫ দাবিতে যুব উন্নয়ন অধিদফতর ঘেরাও
প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ ৫ দাবিতে যুব উন্নয়ন অধিদফতর ঘেরাও