জার্মান পর্যটকের ল্যাপটপ কীভাবে গেলো কাপড়ের দোকানে?

নাটোর প্রতিনিধি
১২ অক্টোবর ২০২৬, ০০:০১ আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ০০:০১

নাটোর রেলওয়ে স্টেশন থেকে জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডারের চুরি হওয়া ল্যাপটপটি উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১১ অক্টোবর) রাত ৯টার দিকে নাটোর শহরের কাফুরিয়াপট্টি মহল্লার নূর ক্লথ স্টোর নামের একটি কাপড়ের দোকান থেকে ল্যাপটপটি উদ্ধার করা হয়।

এ সময় ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ওই দোকানের কর্মচারী অন্তর সাহাকে (২০) আটক করে পুলিশ। তাকে নাটোর সদর থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। তবে রেলওয়ে স্টেশনে সিসিটিভি ক্যামেরায় দেখা যাওয়া অভিযুক্ত যুবককে এখনও আটক করতে পারেনি পুলিশ। রাত ১০টার দিকে এসব তথ্য স্থানীয় সাংবাদিকদের আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক।

তবে ব্যাগে থাকা ক্যামেরা ও অন্যান্য কাগজপত্র এখনও উদ্ধার করা যায়নি। সেগুলো উদ্ধার ও মূল অভিযুক্তকে গ্রেফতার করতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে বলেও জানিয়েছেন পুলিশ সুপার। তিনি বলেন, ‘জার্মান পর্যটকের হারানো জিনিসপত্র উদ্ধারে গোয়েন্দাসহ পুলিশের বেশ কয়েকটি টিম একযোগে কাজ করছিল। পুলিশকে বিভ্রান্ত করতে ল্যাপটপটি নিয়ে গত কয়েকদিন ধরে ঘন ঘন স্থান পরিবর্তন করা হচ্ছিল। পুলিশও ছায়ার মতো লেগেছিল। শেষ পর্যন্ত ল্যাপটপটি উদ্ধার করা গেলেও মূল অভিযুক্তকে আটক করা যায়নি। তাকে আটক করতে আমাদের অভিযান অব্যাহত আছে।’

যেভাবে কাপড়ের দোকান থেকে উদ্ধার ল্যাপটপ

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, ‘বিদেশি পর্যটকের ল্যাপটপটি চুরি হওয়ার পর থেকে পুলিশের সবকটি ইউনিট একযোগে কাজ করছিল। শনিবার রাতেও ল্যাপটপটি উদ্ধারের জন্য নাটোর পুলিশের একটি দল লালমনিরহাট জেলার বিভিন্ন স্থানে অভিযান চালায়। আজ সন্ধ্যার পর ল্যাপটপটির সন্ধানে সদর থানার একটি দল শহরের কাফুরিয়াপট্টি মহল্লার নূর ক্লথ স্টোরে যায়। সেখানে অন্তর কুমার সাহা নামের এক তরুণ পুলিশকে জানান তার বাবা একটি ল্যাপটপ কুড়িয়ে পেয়েছেন। রাত ৯টার দিকে ল্যাপটপটি উদ্ধার করে পুলিশ। পরে রাত পৌনে ১০টার দিকে ল্যাপটপসহ ওই তরুণকে সদর থানায় আনা হয়।’

ওসি মনসুর রহমান জানান, যাচাই-বাছাই করে ল্যাপটপটি ক্রিল ল্যান্ডারের বলে পুলিশ নিশ্চিত হয়েছে। মোবাইল ফোনে জার্মান পর্যটক ক্রিলের সঙ্গে কথা বলে তার ল্যাপটপ খুঁজে পাওয়ার বিষয়টি জানানো হয়েছে। খবর শুনে তিনি আনন্দিত হয়েছেন। এটি তার ল্যাপটপ বলে শনাক্ত করেছেন তিনি।

অভিযুক্তকে গ্রেফতার ও ক্যামেরা উদ্ধারে অভিযান অব্যাহত

পুলিশ সুপার বলেন, ব্যাগ নিয়ে পালিয়ে যাওয়া যুবককে ধরিয়ে দিতে সহায়তাকারী ও সঠিক তথ্যদাতাদের পুরস্কার দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্ত যুবকের চেহারা শনাক্তের পর শনিবার রাতে নাটোর রেলওয়ে স্টেশনের গুরুত্বপূর্ণ স্থানে অভিযুক্ত ব্যক্তির ছবি সংবলিত পুরস্কার ঘোষণার পোস্টার লাগানো হয়। খুব স্বল্প সময়ে তাকে গ্রেফতার ও জিনিসপত্র উদ্ধার করা যাবে বলে আশা করছি।

কী ঘটেছিল সেদিন

গত ৭ অক্টোবর বগুড়ার বিভিন্ন ঐতিহ্যবাহী স্থাপনা পরিদর্শন শেষে ট্রেনে সান্তাহার হয়ে নাটোর রেলওয়ে স্টেশনে আসেন জার্মান নাগরিক ক্রিল ল্যান্ডার। এ সময় হলুদ ভেস্ট পরা এক যুবক নিজেকে রেলকর্মী পরিচয় দিয়ে তার সঙ্গে সখ্য গড়ে তোলে। একপর্যায়ে ক্রিল ল্যান্ডার এটিএম থেকে টাকা তুলতে যাওয়ার আগে নিজের ব্যাগটি ওই যুবকের কাছে রেখে যান। ফিরে এসে তিনি ব্যাগসহ ওই যুবককে আর খুঁজে পাননি। পরে ক্রিল জানতে পারেন, ব্যাগটি যার কাছে রেখেছিলেন, তিনি রেলওয়ের কেউ নন। এ ঘটনায় নাটোর সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি।

 

/এএম/ 
সম্পর্কিত
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের ল্যাপটপ-ক্যামেরা চুরি, অভিযুক্তকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা
সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা
সর্বশেষ খবর
স্কুলছাত্রী ধর্ষণ ও হত্যা, কক্সবাজার থেকে হোটেল কর্মচারী রাজু আটক
স্কুলছাত্রী ধর্ষণ ও হত্যা, কক্সবাজার থেকে হোটেল কর্মচারী রাজু আটক
টানা ৫ দিন বন্ধ থাকবে দেশের সব ব্যাংক
টানা ৫ দিন বন্ধ থাকবে দেশের সব ব্যাংক
অভিনেত্রী নাসিমা খানের মৃত্যু, বাংলা চলচ্চিত্রে এক অধ্যায়ের অবসান
অভিনেত্রী নাসিমা খানের মৃত্যু, বাংলা চলচ্চিত্রে এক অধ্যায়ের অবসান
ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ আসছে?
ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ আসছে?
সর্বাধিক পঠিত
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
কারিগরি প্রশিক্ষণ থেকে সিসিলিতে চাকরির অফার পেলেন আনসার-ভিডিপির প্রশিক্ষণার্থী
কারিগরি প্রশিক্ষণ থেকে সিসিলিতে চাকরির অফার পেলেন আনসার-ভিডিপির প্রশিক্ষণার্থী
ঢাকায় এত হাতে ভাজা মুড়ি আসে কোথা থেকে, জানেন?
ঢাকায় এত হাতে ভাজা মুড়ি আসে কোথা থেকে, জানেন?
প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ ৫ দাবিতে যুব উন্নয়ন অধিদফতর ঘেরাও
প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ ৫ দাবিতে যুব উন্নয়ন অধিদফতর ঘেরাও