রাতের আঁধারে এনসিপির জেলা কার্যালয়ে অগ্নিসংযোগ

বগুড়া প্রতিনিধি
১৫ অক্টোবর ২০২৬, ১৩:১০ আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ১৩:১১

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বগুড়া জেলা কার্যালয়ে রাতের আঁধারে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) রাত দেড়টার দিকে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

বগুড়া জেলা এনসিপির আহ্বায়ক প্রকৌশলী এম এস এ মাহমুদ জানান, ভিডিওতে দেখা যায়, তিন যুবক শহরের আলতাফুন্নেছা খেলার মাঠ সংলগ্ন এলাকায় অস্থায়ী জেলা কার্যালয়ে দাহ্য কোনও পদার্থ ছিটিয়ে আগুন ধরিয়ে দিচ্ছেন। এ ছাড়া অন্য একজন পুরো দৃশ্যটি মোবাইল ফোনে ধারণ করছেন। রাতের আঁধারে অগ্নিসংযোগকারীদের মুখ চেনা যায়নি।

তিনি আরও বলেন, বুধবার রাত ১টা থেকে দেড়টার দিকে দুর্বৃত্তরা ন্যাক্কারজনকভাবে এ ঘটনা ঘটিয়েছে। বৃহস্পতিবার সকালে অফিসে এসে আগুন দেওয়ার বিষয়টি জানতে পেরেছেন। পরে বিষয়টি পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। পাশাপাশি কেন্দ্রীয় কমিটিতে যোগাযোগ করা হয়েছে। তাদের নির্দেশনা অনুসারে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

সদস্য সচিব সুলতান মাহমুদ বলেন, পতিত ফ্যাসিস্ট সরকারের দোসররা এখনও বিদ্যমান। তারাই এ ধরনের ঘটনা ঘটাতে পারে। তবে সুনির্দিষ্টভাবে এ মুহূর্তে কারও নাম বলা মুশকিল।

বগুড়া সদর থানার ওসি ইব্রাহিম আলী জানান, রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ভিডিও ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করার কাজ চলছে। এনসিপির পক্ষ থেকে কোনও লিখিত অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে জড়িতদের চিহ্নিত ও তাদের গ্রেফতার করা হবে।

/এফআর/
সম্পর্কিত
জেনারেটর বিস্ফোরণে সাভারে মার্কেটে আগুন, পুড়েছে আটটি জেনারেটর
এনসিপির পুনর্গঠন যেকোনও সময়, বিলুপ্ত হচ্ছে মুখ্য সমন্বয়কসহ একাধিক পদ
মাদানী সুপার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে চার ইউনিট
সর্বশেষ খবর
একের পর এক পুরস্কার, এবার লাগেজের ওজন নিয়ে চিন্তায় হোপ!
একের পর এক পুরস্কার, এবার লাগেজের ওজন নিয়ে চিন্তায় হোপ!
পুলিশ, ড্রোন ও রাজনৈতিক নেতাদের পাহারায় দুর্গাপূজা ‘দুর্ভাগ্যজনক’: ঐক্য পরিষদ
পুলিশ, ড্রোন ও রাজনৈতিক নেতাদের পাহারায় দুর্গাপূজা ‘দুর্ভাগ্যজনক’: ঐক্য পরিষদ
শিশুকে ধর্ষণ মামলার আসামির আদালতে আত্মসমর্পণ
শিশুকে ধর্ষণ মামলার আসামির আদালতে আত্মসমর্পণ
অ্যাকশন, মার্শাল আর্ট ও ষড়যন্ত্র—বড় পর্দায় ‘স্ট্রিট ফাইটার’
অ্যাকশন, মার্শাল আর্ট ও ষড়যন্ত্র—বড় পর্দায় ‘স্ট্রিট ফাইটার’
সর্বাধিক পঠিত
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, যাত্রাপথে থামবে কত স্টেশনে
কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, যাত্রাপথে থামবে কত স্টেশনে
‘বাংলাদেশে আর কোনও মন্তব্য করতে চাই না, আমি দুঃখিত’
‘বাংলাদেশে আর কোনও মন্তব্য করতে চাই না, আমি দুঃখিত’