প্রধানমন্ত্রীর জনসভায় ৯ নেতাকর্মীর মোবাইল ফোন চুরি, থানায় জিডি

রাজশাহী প্রতিনিধি
২০ অক্টোবর ২০২৬, ২৩:০৭ আপডেট : ২০ অক্টোবর ২০২৬, ২৩:০৭

রাজশাহীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের জনসভায় গিয়ে মোবাইল ফোন খুইয়েছেন অন্তত নয়জন নেতাকর্মী। তাদের মধ্যে আটজন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জনসভার ভিড়ের মধ্যে পকেট থেকে ফোন চুরির ঘটনা ঘটে। ফোন হারানো ব্যক্তিদের মধ্যে রয়েছেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান ও মহানগর বিএনপির সহসভাপতি আবুল কালাম আজাদ সুইটের ছেলে তাওসীফ আজাদ।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকালে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে প্রধানমন্ত্রীর জনসভা অনুষ্ঠিত হয়। জনসভা শেষে মাঠ থেকে বের হওয়ার সময় এবং ভিড়ের মধ্যে এসব ফোন হারানোর ঘটনা ঘটে।

আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট বলেন, ‘প্রধানমন্ত্রী যখন বক্তব্য শেষ করে চলে যাচ্ছিলেন, তখন মঞ্চের পেছন দিকেই দাঁড়িয়ে ছিল আমার ছেলে। ভিড়ের মধ্যে কেউ তার ফোনটি নিয়ে নিয়ে গেছে।’ এ ঘটনায় আমার ছেলে বোয়ালিয়া থানায় জিডি করেছে।’

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার বিকাল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত রাজপাড়া থানায় মোবাইল ফোন হারানোর ঘটনায় সাতটি জিডি করা হয়েছে। পাশাপাশি বোয়ালিয়া থানায়ও একটি জিডি করা হয়েছে। তবে ফোন হারানোর পরও কয়েকজন এখনও থানায় অভিযোগ করেননি বলে জানিয়েছেন দলীয় নেতারা।

ফোন হারানো ব্যক্তিদের একজন জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ফরহাদ বাদশা। নিজের ফেসবুকে দেওয়া পোস্টে তিনি লেখেন, ‘আজ রাজশাহী মাদ্রাসা মাঠে বিএনপির জনসভায় আমার ফোন চুরি হয়ে গেছে। অনাকাঙ্ক্ষিত কোনও মেসেজ কিংবা বিব্রতকর পোস্ট দেখলে এড়িয়ে চলার জন্য অনুরোধ করছি।’

ফরহাদ বাদশা বলেন, ‘জনসভায় প্রধানমন্ত্রীর বক্তব্য শেষে মাদ্রাসা মাঠের প্রধান ফটক দিয়ে বের হওয়ার সময় তার পাঞ্জাবির পকেট কেটে মোবাইল ফোনটি চুরি করা হয়েছে। এ ঘটনায় এখনও থানায় জিডি করিনি। বুধবার থানায় গিয়ে জিডি করবো।’

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘এ পর্যন্ত ফোন হারানোর সাতটি জিডি করা হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইম ইউনিট খুব শক্তিশালী। আমরা ফোনগুলো উদ্ধার করবো। ঘটনায় জড়িত অপরাধীদেরও আইনের আওতায় আনা হবে।’

/এএম/ 
সম্পর্কিত
বিতর্ক সামলাতে পদত্যাগ: সরকারের অস্বস্তি কাটছে কি?
টোকিওতে তারেক রহমান-সানায়ে তাকাইচির বৈঠক ২৭ অক্টোবর
পূজামণ্ডপে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করলেন ববি হাজ্জাজ
সর্বশেষ খবর
প্রশাসনের সহযোগিতায় প্রবাসী ছেলের ঘরে ঠাঁই হলো ৮৫ বছরের বৃদ্ধা মায়ের
প্রশাসনের সহযোগিতায় প্রবাসী ছেলের ঘরে ঠাঁই হলো ৮৫ বছরের বৃদ্ধা মায়ের
বিতর্ক সামলাতে পদত্যাগ: সরকারের অস্বস্তি কাটছে কি?
বিতর্ক সামলাতে পদত্যাগ: সরকারের অস্বস্তি কাটছে কি?
পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে নিয়ে যা বললেন জামায়াত আমির
পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে নিয়ে যা বললেন জামায়াত আমির
কক্সবাজারে ১০ পর্যটকের মৃত্যু: রিসোর্টের মালিক দুজন, আসামি কেন একজন?
কক্সবাজারে ১০ পর্যটকের মৃত্যু: রিসোর্টের মালিক দুজন, আসামি কেন একজন?
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত