নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে ১৪ নয়, নিহত ১২: প্রশাসন

নাটোর প্রতিনিধি
২১ অক্টোবর ২০২৬, ১০:০৩ আপডেট : ২১ অক্টোবর ২০২৬, ১০:০৮

নাটোরের বড়াইগ্রামে বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১২ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। দুর্ঘটনার পর প্রাথমিকভাবে ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও মরদেহ ও পরিচয় যাচাই শেষে নিহতের সংখ্যা ১২ বলে নিশ্চিত করেছে প্রশাসন। নিহতদের মধ্যে বাস ও ট্রাকের চালকও রয়েছেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে নাটোর-পাবনা মহাসড়কে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বড়াইগ্রামের উপজেলার ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস জানান, দুর্ঘটনার পর বিভিন্ন সূত্র থেকে ১৪ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গিয়েছিল। পরে মরদেহ ও পরিচয় যাচাই করে ১২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

বনপাড়া হাইওয়ে থানার এসআই ও ভারপ্রাপ্ত ইনচার্জ আলমগীর হোসেন বলেন, পাবনাগামী বালুবোঝাই একটি ট্রাকের সঙ্গে কুয়াকাটা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী যাত্রীবাহী বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৯ জন নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরও তিনজন। দুর্ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন।

দুর্ঘটনাকবলিত বাসটির ফিটনেস সনদের মেয়াদ ছিল না বলে জানিয়েছে জেলা প্রশাসন। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে সাংবাদিকদের এ তথ্য জানান নাটোরের জেলা প্রশাসক সুমনী আক্তার।

নাটোর বিআরটিএর তথ্য অনুযায়ী, আরপি পরিবহনের বাসটির ফিটনেস সনদের মেয়াদ চলতি বছরের ১৩ মে শেষ হয়। তবে বাসটির রুট পারমিটের মেয়াদ রয়েছে ২০২৮ সালের ১৩ মে পর্যন্ত। ফিটনেস সনদের মেয়াদ শেষ হওয়ার পরও বাসটি কীভাবে সড়কে চলাচল করছিল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল হায়াতকে প্রধান করে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। কমিটিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

পুলিশের প্রাথমিক ধারণা, মহাসড়কে অন্য যানবাহনকে ওভারটেক করার সময় বাসটির সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়ে থাকতে পারে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দুর্ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাচ্ছে না।

দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু, নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ, জেলা প্রশাসক সুমনী আক্তার, পুলিশ সুপার শরিফুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তারা।

হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু জানান, প্রধানমন্ত্রী কার্যালয় থেকে দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে এক লাখ টাকা করে অনুদান দেওয়া হবে।

/আরএইচ/
সম্পর্কিত
মিসরে পর্যটকবাহী বাসে ট্রাকের ধাক্কা, প্রাণ গেলো ১৩ জনের
শিক্ষকের রক্তাক্ত ছবি পাঠিয়ে টাকা দাবি, পরে আবাসিক হোটেল থেকে লাশ উদ্ধার
ঢামেকের বারান্দায় পড়েছিল যুবকের মরদেহ, মেলেনি স্বজনের সন্ধান
সর্বশেষ খবর
২৮ মামলার আসামিকে ছাড়াতে পুলিশের ওপর হামলা, আহত এএসআই
২৮ মামলার আসামিকে ছাড়াতে পুলিশের ওপর হামলা, আহত এএসআই
পৃথিবীর দক্ষিণ প্রান্তের শহর উশুয়াইয়া, যেখানে শুরু অ্যান্টার্কটিকা অভিযাত্রা
পৃথিবীর দক্ষিণ প্রান্তের শহর উশুয়াইয়া, যেখানে শুরু অ্যান্টার্কটিকা অভিযাত্রা
তিন বিভাগে পূজামণ্ডপ পরিদর্শন শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী
তিন বিভাগে পূজামণ্ডপ পরিদর্শন শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী
ইউক্রেনের অজান্তেই স্টারলিংক সেবা সীমিত করেন মাস্ক: ওয়াল স্ট্রিট জার্নাল
ইউক্রেনের অজান্তেই স্টারলিংক সেবা সীমিত করেন মাস্ক: ওয়াল স্ট্রিট জার্নাল
সর্বাধিক পঠিত
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
২৩০০ আবেদন করে চাকরিহীন প্রিন্সটনের পিএইচডি ধারী
২৩০০ আবেদন করে চাকরিহীন প্রিন্সটনের পিএইচডি ধারী