নাটোরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন, হাবিবুর রহমান ও ইসমাইল হোসেন। দুজনই সিংড়া উপজেলার বামিহাল এলাকার ব্র্যাক অফিসে কর্মরত ছিলেন। মঙ্গলবার বিকেল ৪টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের জোলারবাতা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সিংড়া থানার ওসি নাসির উদ্দিন মণ্ডল জানান, মঙ্গলবার বিকেল ৪টার দিকে সিংড়া বাজারে কাজ শেষে হাবিবুর ও ইসমাইল মোটরসাইকেল যোগে বামিহাল অফিসে ফিরছিলেন। পথে তারা নাটোর-বগুড়া মহাসড়কের জোলারবাতায় পৌঁছলে নাটোরগামী একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা মারা যান। খবর পেয়ে সিংড়া পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে পাঠিয়েছে।
আরও পড়ুন:
তনুর প্রথম ময়নাতদন্তকারী ডাক্তারকে ফের জিজ্ঞাসাবাদ সিআইডি’র
এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ব্যাপারে কোনও মামলা দায়ের করা হয়নি বলে ওসি জানিয়েছেন।
/এমএনএইচ/








