ছাত্রীকে হুজুরের যৌন হয়রানি, মাদ্রাসায় আগুন দিলেন স্থানীয়রা

পাবনা প্রতিনিধি
২৩ অক্টোবর ২০২৬, ১৬:৫৯ আপডেট : ২৩ অক্টোবর ২০২৬, ১৭:৩৭

পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের দড়ি ভাউডাঙ্গা কদমতলা গ্রামে পদ্মার মাঠসংলগ্ন নুরে মদিনা মহিলা মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক আবু ইউসুফকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন স্থানীয়রা। এদিকে ঘটনাকে কেন্দ্র করে উত্তেজিত জনতা মাদ্রাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে মাদ্রাসার এক ছাত্রীকে যৌন হয়রানির চেষ্টার অভিযোগ ওঠে শিক্ষক আবু ইউসুফের বিরুদ্ধে। এ সময় ওই ছাত্রী মাদ্রাসা থেকে পালিয়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নেয়। পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করেন এবং পুলিশের কাছে সোপর্দ করেন।

অভিযুক্ত আবু ইউসুফ সাদুল্লাপুর ইউনিয়নের খালিশপুর গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে অভিযোগের খবর ছড়িয়ে পড়ার পর উত্তেজিত লোকজন মাদ্রাসাটিতে ভাঙচুর চালান এবং আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক ও ভুক্তভোগী ছাত্রী পাবনা থানা পুলিশের হেফাজতে রয়েছেন বলে জানা গেছে।

পাবনার পুলিশ সুপার আলী আশরাফ বলেন, অভিযোগের সত্যতা যাচাই করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি মাদ্রাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাটিও তদন্ত করে দেখা হচ্ছে।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসাশিক্ষককে থাপ্পড়, ভিডিও ভাইরাল
এমপির ভাতিজা পরিচয়ে সাংবাদিকদের কাছে চাঁদা দাবির অভিযোগ
আসামি ধরে ফেরার পথে গাড়ি চাপায় প্রাণ গেলো বিএনপি নেতা ও এসআইয়ের
সর্বশেষ খবর
রিকশাচালক হাফিজুল হত্যা মামলা: রিমান্ড শেষে কারাগারে দীপু মনি
রিকশাচালক হাফিজুল হত্যা মামলা: রিমান্ড শেষে কারাগারে দীপু মনি
ব্যস্ত ঢাকায় পরিবার নিয়ে ঘোরাঘুরির নতুন ঠিকানা, টিকিট ১০ টাকা
ব্যস্ত ঢাকায় পরিবার নিয়ে ঘোরাঘুরির নতুন ঠিকানা, টিকিট ১০ টাকা
থানার সামনে যুবলীগের মিছিল, ধাওয়া দিয়ে ৮ জনকে ধরলেন বিএনপি নেতাকর্মীরা
থানার সামনে যুবলীগের মিছিল, ধাওয়া দিয়ে ৮ জনকে ধরলেন বিএনপি নেতাকর্মীরা
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং করায় দুই জন গ্রেফতার
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং করায় দুই জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেলো
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেলো
থানায় গিয়ে নিরাপত্তা চাইলেন রুমিন ফারহানা, ওসি বললেন ‘মব সৃষ্টির কথা’
থানায় গিয়ে নিরাপত্তা চাইলেন রুমিন ফারহানা, ওসি বললেন ‘মব সৃষ্টির কথা’
আপনার টাকা কোথায় রাখবেন
আপনার টাকা কোথায় রাখবেন
থাইল্যান্ড ভ্রমণে যে ১০ কাজ এড়িয়ে চলার পরামর্শ পর্যটকের
থাইল্যান্ড ভ্রমণে যে ১০ কাজ এড়িয়ে চলার পরামর্শ পর্যটকের
এইচএসসির ফল প্রকাশের তারিখ: ফেল করলে তিন মাসে পরীক্ষার সুযোগ
এইচএসসির ফল প্রকাশের তারিখ: ফেল করলে তিন মাসে পরীক্ষার সুযোগ