চৌহালীতে বিদ্রোহী প্রার্থীর সমর্থককে পেটালেন আ. লীগকর্মীরা

সিরাজগঞ্জ প্রতিনিধি
২০ এপ্রিল ২০১৬, ০৪:০৯আপডেট : ২০ এপ্রিল ২০১৬, ০৪:২২

ইউপি নির্বাচন ২০১৬ সিরাজগঞ্জের চৌহালী উপজেলার সোদিয়া চাঁদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদের বিদ্রোহী প্রার্থীর এক সমর্থককে পেটানোর অভিযোগ উঠেছে আওয়ামী লীগ সমর্থকদের বিরুদ্ধে। আহত বুলবুল আহম্মেদ (৩৬) ওই ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক।
বিদ্রোহী প্রার্থী সিরাজুল ইসলাম সিরাজ (আনারস) জানান, মঙ্গলবার দুপুরে আমার সমর্থক বুলবুল এনায়েতপুরের বেতিল এলাকায় অবস্থিত নির্বাচনি অফিসে বসে থাকা অবস্থায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাহিদ হোসেনের সমর্থকরা তাকে ধরে নিয়ে গিয়ে স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ অফিসে আটকে রেখে পেটান। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করেন।
তবে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাহিদ হোসেন (নৌকা) বলেন, বুলবুলসহ বেশ কয়েকজন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক সাবেক মৎস্য সম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসকে তিন মাসের জন্য দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে—এমন গুজব ছড়ানোর কারণে কর্মী-সমর্থকরা বিক্ষুব্ধ হয়ে বুলবুলকে কিলঘুষি দিয়েছেন।

আরও পড়তে পারেন: শফিক রেহমান বিষয়ে হাইপ্রোফাইল ব্রিফিং দেবে, এফবিআই-এর কাছে তথ্য চাইবে বিএনপি

এনায়েতপুর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল হালিম  বলেন, মারপিটের কারণে ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়েছিল। নিরাপত্তার কারণে তাকে উদ্ধার করে এনে থানায় রাখা হয়েছে।

উল্লেখ্য, ২৩ এপ্রিল এ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

/এনএস/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান