সিরাজগঞ্জের রায়গঞ্জে একটি ধানের চাতালের ব্রয়লার বিস্ফোরণে দুই শ্রমিক নিহত এবং ৩ জন আহত হয়েছেন। বুধবার সকাল ৭ টার দিকে রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের রামেশ্বরগাতীতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন গ্রামের মৃত নাসির উদ্দিনের ছেলে ইদ্রিস আলী (২৫) এবং আলতাফ হোসেনের পুত্র নাসির আহম্মেদ (২৬)। আহতরা হলেন, ইউসুফ, লুৎফর ও ফয়সাল। এরা সবাই চাতালটির শ্রমিক । খবর পেয়ে পুলিশ সকাল সোয়া ৯টার দিকে ঘটনাস্থলে যায়। এর আগেই স্থানীয় লোকজন আহতদের গুরুতর অবস্থায় উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।
স্থানীয় পাঙ্গাসী ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন। রায়গঞ্জ থানার ওসি রাশেদুল ইসলাম বিশ্বাস জানান, রামেশ্বরগাঁতী গ্রামের নুরুল ইসলামের ব্রয়লার বিস্ফোরণের হতাহত শ্রমিকদের উদ্ধার করার পর স্থানীয়রা পুলিশে জানিয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করে দেখছে। লাশ দুটি উদ্ধার করার পর ময়না তদন্তের জন্য জেলা সদরের হাসপাতালে পাঠানো হচ্ছে বলে ওসি আরও জানান।
/টিএন/
আরও পড়তে পারেন:
একসঙ্গে ৫ সন্তানের জন্ম দিলেন গাইবান্ধার আরজিনা






