গুদাম ঘেরাও করলো এলাকাবাসী, তালা খুলে ৫৫৩ বস্তা নষ্ট সার পেলো প্রশাসন

রাজশাহী প্রতিনিধি
২৫ অক্টোবর ২০২৬, ২১:১৯ আপডেট : ২৫ অক্টোবর ২০২৬, ২১:১৯

রাজশাহীর পুঠিয়া উপজেলার একটি গুদামে জমাট বাঁধা টিএসপি সার হাতুড়ি দিয়ে গুঁড়া করার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর ৫৫৩ বস্তা সারভর্তি গুদাম ঘিরে বিক্ষোভ শুরু করেন স্থানীয় লোকজন। খবর পেয়ে গতকাল শনিবার রাতে ঘটনাস্থলে যান পুঠিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) প্রসনজিৎ সাহা। তার উপস্থিতিতে গুদামের তালা খোলা হয় এবং ৫৫৩ বস্তা টিএসপি সার পাওয়া যায়। ঘটনাটি ঘটেছে উপজেলার বানেশ্বর ইউনিয়নের বালিয়াঘাটা সোনারপাড়া গ্রামের একটি বাড়িসংলগ্ন গুদামে।

তবে সারগুলো ব্যবহারের উপযোগী কি না, তা জানতে রাসায়নিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। সারগুলো কীভাবে আনা হয়েছে এবং এর বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয় লোকজন।

এ ব্যাপারে রবিবার (২৫ অক্টোবর) বিকালে পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমান বলেন, ‘সারগুলোর কার্যকারিতা আছে কি না, তা নিশ্চিত হতে রাসায়নিক পরীক্ষা প্রয়োজন। পরীক্ষায় সারগুলো ব্যবহারের উপযোগী প্রমাণিত হলে কৃষকদের কাছে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। আর ব্যবহার অনুপযোগী হলে সেগুলো ধ্বংস করা হবে। ইতিমধ্যে সারের নমুনা পরীক্ষার জন্য উপজেলা কৃষি কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে ৫৫৩ বস্তা সার স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জিম্মায় রয়েছে।’

স্থানীয় সূত্রে জানা যায়, সার আনার পর থেকেই এলাকাবাসী গুদামটির ওপর নজর রাখছিলেন। জমাট বাঁধা সার গুঁড়া করার সময় কেউ একজন ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর শনিবার (২৪ অক্টোবর) বিকালে স্থানীয় বাসিন্দারা গুদামটি ঘিরে রাখেন। পরে প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। রবিবার সকালে উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রানী সরকারও গুদামটি পরিদর্শন করেন। এ সময় সারের মালিক মাইনুল ইসলাম উপস্থিত ছিলেন।

গত শুক্রবার রাতে চট্টগ্রাম থেকে এসব সার আনা হয় বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। সারের মালিকের নাম মাইনুল ইসলাম। বানেশ্বর বাজারে তার রহমান স্টোর নামে একটি মুদিদোকান রয়েছে। মাইনুল স্থানীয় মতিউর রহমান নামের এক ব্যক্তির গুদাম ভাড়া নিয়ে সার রেখেছেন।

ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গুদামের সামনে স্থানীয় বাসিন্দারা জড়ো হয়ে সেটি ঘিরে রেখেছেন। অন্য একটি ভিডিওতে ভেজা ও জমাট বাঁধা সার হাতুড়ি দিয়ে ভাঙতে দেখা যায়। রাতে সারের মালিক উপস্থিত না থাকায় সহকারী কমিশনার (ভূমি) চলে যেতে চাইলে এক বাসিন্দা গুদামটি সিলগালা ও পাহারার ব্যবস্থা না করার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। জবাবে প্রসনজিৎ সাহাকে বলতে শোনা যায়, অভিযোগের পরিপ্রেক্ষিতে তারা সেখানে গেছেন। মামলা হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাস্থল থেকে উদ্ধার করা একটি রসিদে ‘ডেলিভারি চালান, ভেজা/নষ্ট পণ্য’ লেখা রয়েছে। এতে এমভি মুনতাহা হোসেন নামের একটি লাইটার জাহাজ থেকে মি. ওসমানকে (আফসার) পণ্য সরবরাহের অনুমতির উল্লেখ আছে। রসিদটিতে সাল সা বিলা শিপিং লাইনসের অ্যাকাউন্টস অফিসার আবদুল কাদেরের স্বাক্ষর রয়েছে।

সারের মালিক মাইনুল ইসলামের মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। পরে মাইনুলের বরাত দিয়ে উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রানী সরকার জানান, মাইনুল কোনও সারের ডিলার নন। এসব সার আনার বিষয়ে কৃষি অফিসকেও জানানো হয়নি। পুকুর ও বাগানে ব্যবহারের জন্য সারগুলো আনা হয়েছে বলে তিনি দাবি করেছেন। তবে পুকুর ও বাগান কোথায়, সে বিষয়ে জানতে চাইলে তিনি কোনও উত্তর দেননি।

সারগুলোর প্রকৃত অবস্থা, ব্যবহারের উপযোগিতা এবং সেগুলো আনার বৈধতা—সবকিছুই এখন যাচাইয়ের অপেক্ষায়। রাসায়নিক পরীক্ষার ফল ও প্রশাসনিক তদন্তের পর এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা।

 

/এএম/ 
সম্পর্কিত
পর্তুগালে বিক্ষোভকারীদের তাঁবু উচ্ছেদ, গ্রেফতার ২৫
সারের ৯৮ ডিলারের ৬৫ জনই বিএনপির, তালিকায় নেতাদের মা-স্ত্রী-সন্তান
গ্যাসের সংকটে দুই দিনেই বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন
সর্বশেষ খবর
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনা মোতায়েন চায় জামায়াত
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনা মোতায়েন চায় জামায়াত
গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা-ভাঙচুর: ১০০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৭
গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা-ভাঙচুর: ১০০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৭
একের পর এক গুলি করে হত্যা, জনমনে আতঙ্ক  
একের পর এক গুলি করে হত্যা, জনমনে আতঙ্ক  
বিএনপি তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে নাটক শুরু করেছে: আখতার হোসেন
বিএনপি তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে নাটক শুরু করেছে: আখতার হোসেন
সর্বাধিক পঠিত
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কারা
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কারা
কে হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান? প্রস্তাবনায় যেসব নাম
কে হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান? প্রস্তাবনায় যেসব নাম
২৪ ঘণ্টার মধ্যে এমপি নাহিদ ইসলাম পদত্যাগ করবেন, আশা করেন রাশেদ খাঁন
২৪ ঘণ্টার মধ্যে এমপি নাহিদ ইসলাম পদত্যাগ করবেন, আশা করেন রাশেদ খাঁন
ঋতুস্রাবের সময় বিজয়ের সেবাযত্নের প্রশংসায় রাশমিকা
ঋতুস্রাবের সময় বিজয়ের সেবাযত্নের প্রশংসায় রাশমিকা
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক