শাকিল হত্যা মামলায় আবারও রিমান্ডে এমপির ছেলে মিন্টু

নাটোর প্রতিনিধি
০২ নভেম্বর ২০২৬, ১৩:৫৩ আপডেট : ০২ নভেম্বর ২০২৬, ১৩:৫৩

নাটোরের গুরুদাসপুরে পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম হত্যা মামলায় নাটোর-৪ আসনের সংসদ সদস্য আবদুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুর আরও দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২ নভেম্বর) সকালে গুরুদাসপুর আমলি আদালতের বিচারক মাহমুদুল হাসান শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে গত ২৭ অক্টোবর মিন্টুকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে গত ৩০ অক্টোবর সন্ধ্যায় তাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সোমবার দ্বিতীয় দফায় রিমান্ড শুনানি শেষে তাকে আবারও জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, শাকিল হত্যা মামলায় গ্রেফতার মিন্টুকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য দ্বিতীয় দফায় সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। আদালত শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। বর্তমানে তিনি ডিবি হেফাজতে রয়েছেন।

ওসি আরও বলেন, প্রথম দফার রিমান্ডে মিন্টুর দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে শুক্রবার ভোর ৩টার দিকে আলামিন হোসেন (২৬) ও আনিসুর রহমান (২৫) নামের দুজনকে আটক করা হয়। পরে তাদের গ্রেফতার দেখিয়ে শনিবার কারাগারে পাঠানো হয়েছে। তদন্তের স্বার্থে এ বিষয়ে বিস্তারিত জানাতে চাননি তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৪ অক্টোবর রাত ৯টার দিকে গুরুদাসপুর পৌর শহরের চাঁচকৈড় বাজারপাড়া এলাকায় হেলমেট পরা কয়েকজন ব্যক্তি শাকিলের ওপর হামলা চালান। এ সময় তাকে কুপিয়ে জখম করে মোটরসাইকেলে পালিয়ে যান হামলাকারীরা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ১৯ অক্টোবর শাকিলের বাবা রবিউল ইসলাম থানায় মামলা করেন।

পরিবারের সূত্র জানায়, হাসপাতালে ১২ দিন চিকিৎসাধীন থাকার পর ২৬ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে শাকিলের মৃত্যু হয়। ওই দিন রাত ১০টার দিকে হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে এমপি আবদুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে প্রথম দফায় তিন দিনের রিমান্ডে নেওয়া হয়। মামলাটি বর্তমানে ডিবি পুলিশ তদন্ত করছে। এদিকে মিন্টুকে যুবদলের যুগ্ম সম্পাদকের পদ থেকেও বহিষ্কার করা হয়েছে।

শাকিলের জানাজার পর হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে আমেরিকাপ্রবাসী রাসেলের একটি শপিংমলে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর মধ্যে বুধবার সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এমপি আবদুল আজিজের একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওটি ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়।

এসব ঘটনায় নাটোর জেলা বিএনপির নেতাদের মধ্যে মতবিরোধ দেখা দেয়। এমপি আবদুল আজিজের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে কি না, তা নিয়ে জেলা বিএনপিতে আলোচনা শুরু হয়। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে জেলা বিএনপি দীর্ঘ আট ঘণ্টার সভা করে। সভায় শাকিল হত্যা মামলায় তার ছেলের বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং এমপির ভাইরাল ভিডিও নিয়ে আলোচনা হয়।

জেলা বিএনপির সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ বলেন, সব ঘটনা নিয়ে সভায় আলোচনা হয়েছে। আবদুল আজিজ জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য। দলের গঠনতন্ত্র অনুযায়ী, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা জেলা কমিটির নেই। তাই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দলের কেন্দ্রীয় পর্যায়ের ওপর ছেড়ে দেওয়া হয়েছে।

এদিকে গত বৃহস্পতিবার ( ২৯ অক্টোবর) বিকালে নিহত শাকিলের গুরুদাসপুর পৌরসভার খোয়ারপাড়া খামারনাচকৈড় এলাকার বাড়িতে যান সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল ও কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান রাকিব। তারা নিহত শাকিলের পরিবারের সদস্যদের সমবেদনা জানান এবং অপরাধী যেই হোক, সুষ্ঠু বিচার নিশ্চিতের আশ্বাস দেন।

/আরএইচ/
সম্পর্কিত
হত্যাচেষ্টা মামলায় আ. লীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল ফের গ্রেফতার
‘বিচার তো দূরের কথা, আমার মা-বোনদের হত্যার কারণই জানলাম না’
এবার দুর্নীতির মামলায় গ্রেফতার দেখানো হলো দিলীপ আগরওয়ালাকে
সর্বশেষ খবর
নয়ডার ফুড কার্টে ‘লাহাম’ এখন নতুন আকর্ষণ
নয়ডার ফুড কার্টে ‘লাহাম’ এখন নতুন আকর্ষণ
মোটরসাইকেলের নম্বরপ্লেট নিয়ে নতুন সিদ্ধান্ত
মোটরসাইকেলের নম্বরপ্লেট নিয়ে নতুন সিদ্ধান্ত
এবার বেতন বৃদ্ধির দাবিতে নারায়ণগঞ্জে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ
এবার বেতন বৃদ্ধির দাবিতে নারায়ণগঞ্জে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ
ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে আইপিএলে খেলার পথ খুঁজছেন আমির?
ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে আইপিএলে খেলার পথ খুঁজছেন আমির?
সর্বাধিক পঠিত
সঙ্গী খুঁজতে অবিবাহিতদের বিনামূল্যে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ
সঙ্গী খুঁজতে অবিবাহিতদের বিনামূল্যে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ
এইচএসসি পাস করলো জেলা ছাত্রদল সভাপতির ছেলে, সমালোচনার মুখে কমিটি বিলুপ্ত
এইচএসসি পাস করলো জেলা ছাত্রদল সভাপতির ছেলে, সমালোচনার মুখে কমিটি বিলুপ্ত
সিএনজি অটোরিকশায় ব্যানার লাগিয়ে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং
সিএনজি অটোরিকশায় ব্যানার লাগিয়ে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং
এনসিপিতে যুক্ত হচ্ছেন নাজমুল আবেদীন ফাহিম ও নাজমুল ইসলাম
এনসিপিতে যুক্ত হচ্ছেন নাজমুল আবেদীন ফাহিম ও নাজমুল ইসলাম
স্কুলে শিক্ষকদের জিনস-টি-শার্ট পরা নিষিদ্ধ, বন্ধ হচ্ছে ডিজে পার্টি
স্কুলে শিক্ষকদের জিনস-টি-শার্ট পরা নিষিদ্ধ, বন্ধ হচ্ছে ডিজে পার্টি