ইত্যাদি দেখতে গিয়ে দুই শতাধিক দর্শকের মোবাইল উধাও

জয়পুরহাট প্রতিনিধি
০৮ নভেম্বর ২০২৬, ১০:৫৮ আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ১০:৫৯

জয়পুরহাটের কালাইয়ে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র দৃশ্যধারণ দেখতে গিয়ে বিপাকে পড়েছেন দর্শকরা। অনুষ্ঠানস্থলের ভিড়ে দুই শতাধিক মোবাইল ফোন চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে গোলাম রতন (৪৭) নামে একজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত উপজেলার ঐতিহাসিক নান্দাইলদীঘি কলেজ মাঠে অনুষ্ঠানটির দৃশ্যধারণ করা হয়। এ সময় অনুষ্ঠান দেখতে প্রায় ১০ হাজার মানুষের সমাগম ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হানিফ সংকেতের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় নির্মিত ‘ইত্যাদি’র দৃশ্যধারণ দেখতে সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকা থেকে দর্শকরা নান্দাইলদীঘি এলাকায় আসতে শুরু করেন। বিপুলসংখ্যক মানুষের সমাগম ঘিরে অনুষ্ঠানস্থলে নিরাপত্তার ব্যবস্থাও নেওয়া হয়। জেলা প্রশাসন ও জেলা পুলিশের উদ্যোগে প্রায় ২৫০ পুলিশ সদস্য, বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য, ৫০ জন স্কাউট এবং শতাধিক স্থানীয় স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করেন।

তবে এতো নিরাপত্তার মধ্যেও ভিড়ের সুযোগে মোবাইল ফোন চুরির ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন দর্শকরা। অনুষ্ঠান চলাকালে অনেকের পকেট ও ব্যাগ থেকে ফোন খোয়া যায়। অনুষ্ঠান শেষে নিজেদের মোবাইল ফোন খুঁজে না পেয়ে বিষয়টি বুঝতে পারেন ভুক্তভোগীরা। পরে তাদের অনেকে কালাই থানায় গিয়ে মৌখিক অভিযোগ করেন।

এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে গোলাম রতনকে আটক করা হয়েছে। তিনি জয়পুরহাট সদর উপজেলার ভাদসা এলাকার গোলাম রব্বানীর ছেলে।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ইমায়েদুল জাহেদী জানান, অনুষ্ঠান শেষে প্রায় ৭০ থেকে ৮০ জন ভুক্তভোগী থানায় এসে মোবাইল ফোন চুরির মৌখিক অভিযোগ করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চুরি যাওয়া ফোনের সংখ্যা দুই শতাধিক হতে পারে। লিখিত অভিযোগ পাওয়ার পর এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

/আরএইচ/
সম্পর্কিত
খুলনা নগরীতে ৫ বছরের মধ্যে সবচেয়ে বেশি খুন চলতি বছরে, কারণ কী
আসামি ছিনতাই থেকে প্রকাশ্যে হামলা, কতটা নিরাপদ পুলিশ
আ.লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ওসিসহ ৬ সদস্য আহত
সর্বশেষ খবর
‘চাঁদাবাজ’ আখ্যা দিয়ে ডেমোক্র্যাটদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ ট্রাম্পের
‘চাঁদাবাজ’ আখ্যা দিয়ে ডেমোক্র্যাটদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ ট্রাম্পের
রাজধানীতে অভিযান, মাদকদ্রব্যসহ ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২২
রাজধানীতে অভিযান, মাদকদ্রব্যসহ ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২২
উত্তরের জনপদে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি
উত্তরের জনপদে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি
তিন জেলায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন 
তিন জেলায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন 
সর্বাধিক পঠিত
চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী ফিরিয়ে নেওয়ার সময় এসেছে: বিজেপি এমপি নিশিকান্ত
চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী ফিরিয়ে নেওয়ার সময় এসেছে: বিজেপি এমপি নিশিকান্ত
আ.লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ওসিসহ ৬ সদস্য আহত
আ.লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ওসিসহ ৬ সদস্য আহত
পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১৫ টাকা
পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১৫ টাকা
সুন্দরবনের জলদস্যু জোনাব বাহিনীর প্রধানকে যেভাবে গ্রেফতার করলো এসআরবি
সুন্দরবনের জলদস্যু জোনাব বাহিনীর প্রধানকে যেভাবে গ্রেফতার করলো এসআরবি
বিমানযাত্রীর ব্যাগে ১৩০০ গৌরী ক্রিম, পাকিস্তান থেকে দুবাই হয়ে এলো বাংলাদেশে
বিমানযাত্রীর ব্যাগে ১৩০০ গৌরী ক্রিম, পাকিস্তান থেকে দুবাই হয়ে এলো বাংলাদেশে