ব্যারাকে ফেরেননি কারারক্ষী, কলেজছাত্রী ‘প্রেমিকা’ নিয়ে রাত কাটালেন হাসপাতালে

জয়পুরহাট প্রতিনিধি
২৪ নভেম্বর ২০২৬, ২০:৪০ আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ২০:৪০

ডিউটি শেষ হলেও কারাগারের ব্যারাকে ফেরেননি এক কারারক্ষী। বরং এক কলেজছাত্রীকে সঙ্গে নিয়ে রাত কাটিয়েছেন জয়পুরহাট জেনারেল হাসপাতালের বারান্দায়। তাদের অবস্থান নিয়ে রোগীর স্বজনদের সন্দেহ হলে হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয়। পরে পুলিশ গিয়ে দুই জনকে থানায় নিয়ে যায়।

সোমবার (২৪ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের বারান্দায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত কারারক্ষীর নাম ওয়াজেদ আলী (৪২)। তিনি জয়পুরহাট কারাগারে কর্মরত। তার বাড়ি নওগাঁর বদলগাছী উপজেলায়। ওই কলেজছাত্রীর বাড়িও একই উপজেলায়।

পুলিশ ও কারাগার সূত্রে জানা গেছে, ওয়াজেদ আলীর সঙ্গে ওই কলেজছাত্রীর প্রেমের সম্পর্ক রয়েছে। সোমবার ওই ছাত্রী তার সঙ্গে দেখা করতে জয়পুরহাটে আসেন। ওয়াজেদের রাত ১১টা থেকে রাত ১টা পর্যন্ত কারাগারে দায়িত্ব পালন করার কথা ছিল। দায়িত্ব শেষে ব্যারাকে না ফিরে তিনি ওই ছাত্রীকে নিয়ে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের বারান্দায় অবস্থান করেন। তাদের আচরণে সন্দেহ হলে রোগীর স্বজনেরা হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি জানান। এ সময় তারা নিজেদের স্বামী-স্ত্রী বলে পরিচয় দেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে রাত আড়াইটার দিকে পুলিশ হাসপাতালে গিয়ে দুই জনকে থানায় নিয়ে যায়।

মঙ্গলবার থানায় গিয়ে দেখা যায়, কারারক্ষী ওয়াজেদ আলীকে হাজতে এবং কলেজছাত্রীকে নারী ও শিশু সহায়তা কক্ষে রাখা হয়েছে।

ওই কলেজছাত্রী জানান, রাতে ওয়াজেদ আলীর সঙ্গে হাসপাতালে অবস্থান করার সময় লোকজন তাদের আটক করেন। পরে পুলিশ থানায় নিয়ে আসে। ওয়াজেদের স্ত্রী ও সন্তান থাকার বিষয়টি তিনি জানেন। তার সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে। তবে এ ঘটনায় তিনি মামলা করতে চান না। ওয়াজেদের চাকরির ক্ষতি হোক, সেটিও চান না।

জয়পুরহাট সদর থানার ওসি নুরে আলম সিদ্দিকী বলেন, হাসপাতালের বারান্দায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে হাসপাতাল কর্তৃপক্ষ দুই জনকে পুলিশের কাছে দিয়েছে। এ ঘটনায় এখনও কোনও মামলা হয়নি। কলেজছাত্রীর পরিবারের সদস্যদের থানায় আসতে বলা হয়েছে।

জয়পুরহাট কারাগারের জেল সুপার উম্মে সালমা বলেন, সোমবার রাত ১১টা থেকে রাত ১টা পর্যন্ত ওয়াজেদ আলীর দায়িত্ব ছিল। মঙ্গলবার সকাল ৬টা থেকে তার আবার দায়িত্ব পালনের কথা থাকলেও তিনি কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। থানার একজন পুলিশ সদস্য কারাগারে এসে ঘটনাটি জানিয়েছেন। বিষয়টি বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।

/এফআর/
সম্পর্কিত
৬ জনকে গুলি করার দায় স্বীকার করলেন সন্ত্রাসী রায়হান, বললেন ‘লাগলে সহায়তা দেবো’
বাড়িওয়ালাকে সন্ত্রাসী দেখিয়ে ভাড়াটিয়ার হুমকি, এরপর বাড়িতে গুলি
ডেঙ্গুতে একদিনে প্রাণ গেলো আরও ৪ জনের, আক্রান্ত ১১৪৫
সর্বশেষ খবর
ছাত্রশক্তির নেতাকর্মীদের ওপর শিবিরের হামলার অভিযোগ, ‘গুপ্ত গুপ্ত’ স্লোগান
ছাত্রশক্তির নেতাকর্মীদের ওপর শিবিরের হামলার অভিযোগ, ‘গুপ্ত গুপ্ত’ স্লোগান
ইটিএ ছাড়াই শ্রীলঙ্কার ফ্লাইটে উঠতে পারবেন বাংলাদেশিরা
ইটিএ ছাড়াই শ্রীলঙ্কার ফ্লাইটে উঠতে পারবেন বাংলাদেশিরা
বদলির পরও সরকারি বাসা না ছাড়লে দ্বিগুণ ভাড়া আদায়ে কঠোর নির্দেশনা
বদলির পরও সরকারি বাসা না ছাড়লে দ্বিগুণ ভাড়া আদায়ে কঠোর নির্দেশনা
নিরাপদ খাদ্য আইনে ১০ লাখ টাকা জরিমানার প্রস্তাব, অভিযোগকারী পাবেন ২৫ শতাংশ
নিরাপদ খাদ্য আইনে ১০ লাখ টাকা জরিমানার প্রস্তাব, অভিযোগকারী পাবেন ২৫ শতাংশ
সর্বাধিক পঠিত
দেশে ফিরতে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান চান শেখ হাসিনা, প্রতিক্রিয়ায় যা বললেন চিফ প্রসিকিউটর
দেশে ফিরতে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান চান শেখ হাসিনা, প্রতিক্রিয়ায় যা বললেন চিফ প্রসিকিউটর
পোশাকশ্রমিকদের ন্যূনতম ১৫৮০০ টাকা দিতে চান মালিকরা, শ্রমিকরা চান ২২ হাজার
পোশাকশ্রমিকদের ন্যূনতম ১৫৮০০ টাকা দিতে চান মালিকরা, শ্রমিকরা চান ২২ হাজার
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি হতে যাচ্ছে ১৬ হাজার টাকা
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি হতে যাচ্ছে ১৬ হাজার টাকা
১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স
১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স
ভূমিকম্পে কাঁপলো ঢাকাসহ দেশের একাংশ
ভূমিকম্পে কাঁপলো ঢাকাসহ দেশের একাংশ