গোবিন্দগঞ্জে জুতা ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

গাইবান্ধা প্রতিনিধি
২৫ মে ২০১৬, ১১:৫৬আপডেট : ২৫ মে ২০১৬, ১১:৫৬

গাইবান্ধা

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ বাজারের জুতা ব্যবসায়ী দেবেশ চন্দ্র প্রামাণিককে (৬৮) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত দেবেশের বাড়ি উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের মহিমাগঞ্জ এলাকায়। পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে নেপেন চন্দ্র (৩৫) নামে একজনকে আটক করেছে।

গোবিন্দগঞ্জ থানার ওসি মো. মোজাম্মেল হক জানান, বুধবার সকাল সাড়ে ৬টার দিকে মহিমাগঞ্জ বাজারে খুব একটা লোকজন ছিল না। প্রতিদিনের মতো আজও দেবেশ চন্দ্র সকালে মহিমাগঞ্জ বাজারের জুতার দোকানে খুলে বসেন। এর কিছুক্ষণ পর ৩/৪ জন দুর্বৃত্ত তার দোকানে ঢুকে তাকে ধারালো অস্ত্র দিয়ে গলায় ও ঘাড়ে আঘাত করে পালিয়ে যান। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ সকার সাড়ে ৯টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধার আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিল্প বাঁচাতে সরাসরি বিদ্যুৎ কেনার ‘ওপেন অ্যাক্সেসের’ প্রস্তাব জামায়াতের
শিল্প বাঁচাতে সরাসরি বিদ্যুৎ কেনার ‘ওপেন অ্যাক্সেসের’ প্রস্তাব জামায়াতের
এপিবিএনকে সাইবার অপরাধ তদন্তের ক্ষমতা দিয়ে নতুন আইন
এপিবিএনকে সাইবার অপরাধ তদন্তের ক্ষমতা দিয়ে নতুন আইন
একীভূত পাঁচ ব্যাংক থেকে এক দিনে ২৫০ কোটি টাকা তুলেছেন ৬ হাজার গ্রাহক
একীভূত পাঁচ ব্যাংক থেকে এক দিনে ২৫০ কোটি টাকা তুলেছেন ৬ হাজার গ্রাহক
ইরান যুদ্ধে মার্কিনিদের অতিরিক্ত জ্বালানি খরচ ১০০ বিলিয়ন ডলার
ইরান যুদ্ধে মার্কিনিদের অতিরিক্ত জ্বালানি খরচ ১০০ বিলিয়ন ডলার
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
অস্ত্র-রামদা নিয়ে মহড়া দেওয়া ১৯ জনের পরিচয় শনাক্ত, সবাই একই দলের
অস্ত্র-রামদা নিয়ে মহড়া দেওয়া ১৯ জনের পরিচয় শনাক্ত, সবাই একই দলের
আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী