গাইবান্ধায় জেলা বিএনপির সভাপতি কারাগারে

গাইবান্ধা প্রতিনিধি
৩০ মে ২০১৬, ১৬:৫৪আপডেট : ৩০ মে ২০১৬, ১৬:৫৭

কারাগার গাইবান্ধা সদর উপজেলার তুলশীঘাট এলাকায় বাসে পেট্রোলবোমা হামলার মামলায়  জেলা বিএনপির সভাপতি আনিছুজ্জামান খানকে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার দুপুরে তিনি ওই মামলায় গাইবান্ধার স্পেশাল ট্রাইব্যুনাল জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান। আদালতের বিচারক রাশেদা সুলতানা জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আসামি পক্ষের আইনজীবী মিজানুর রহমান বলেন, আনিছুজ্জামানের জামিনের জন্য আমরা উচ্চ আদালতে যাবো।
উল্লেখ্য, ২০১৫ সালের ৬ ফেব্রুয়ারি রাত নয়টায় গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সীচা থেকে প্রায় ৬০ জন যাত্রী নিয়ে নাপু পরিবহনের একটি বাস (ঢাকা-মেট্রো-ব-১১-৪৮১০) পুলিশ পাহারায় ঢাকার পথে রওনা দেয়। বাসটি রাত সোয়া এগারটার দিকে গাইবান্ধা সদর উপজেলার তুলশীঘাট পল্লী বিদ্যুৎ কার্যালয় সংলগ্ন এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা বাসটি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে শিশুসহ আটজন নিহত এবং অন্তত ৪০ জন দগ্ধ হয়। এই ঘটনায় গাইবান্ধা সদর থানার উপ-পরিদর্শক মাহবুব হোসেন বাদী হয়ে ৬০ জনের নাম উল্লেখ করে ও ২৮ থেকে ৩০ জনকে অজ্ঞাত দেখিয়ে ৭ ফেব্রুয়ারি বিশেষ ক্ষমতা আইনে সদর থানায় মামলা দায়ের করেন।

ঘটনার একবছর একমাস ১৯দিন পর চলতি বছরের ২৫ মার্চ গাইবান্ধার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

আরও পড়ুন: সাভারে ট্যানারির নির্মাণাধীন ভবনের ছাদ ধসে আহত ১৫ 

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি