সারাদেশে জঙ্গি দমনের বিশেষ অভিযানের অংশ হিসেবে পঞ্চগড় জেলার ৫ উপজেলায় ২৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার দীন মোহাম্মদ ২৬ জনকে গ্রেফতার করার বিষয়টি নিশ্চিত করেন।
বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এদের সবার বিরুদ্ধেই নিয়মিত মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃত ২৬ জনের মধ্যে পঞ্চগড় সদর থানায় দুই জামায়াত কর্মী বাহার উদ্দীন (৬০) ও ওমর আলীসহ (৫৫) ১০ জন, তেঁতুলিয়া থানায় জামায়াত কর্মী আব্দুল গণিসহ (৫২) ৩ জন, বোদা থানায় ৬ জন, আটোয়ারী থানায় ৩ জন ও দেবীগঞ্জ থানায় ৪ জন।
আরও পড়ুন: শারীরিক প্রতিবন্ধী হয়েও স্বাবলম্বী গাইবান্ধার লেলিন
/এআর/এইচকে/আপ-এনএস/







