রংপুরের অপহৃত পুরোহিত লালমনিরহাটে উদ্ধার

লালমনিরহাট প্রতিনিধি
১১ জুন ২০১৬, ১৭:৪৭আপডেট : ১১ জুন ২০১৬, ২০:৪৪

রংপুরের পীরগঞ্জ থেকে অপহৃত সনাতন ধর্মালম্বীদের ম্যারেজ রেজিস্টার উত্তম কুমার রায় মোহন্ত নামে এক পুরোহিতকে লালমনিরহাট থেকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুর ১২টায় সদর উপজেলার মোগলহাট সীমান্ত এলাকার আনোয়ার হোসেন নামে এক গরু ব্যবসায়ীর বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় আনোয়ার হোসেনকে আটক করে রংপুর ডিআইজি অফিসে পাঠিয়েছে লালমনিরহাট জেলা পুলিশ। 

পুরোহিত উত্তম কুমার মোহন্ত রংপুরের পীরগঞ্জ উপজেলার ওসমানপুর বাসস্টান্ড এলাকার মৃত নরেন্দ্র নাথ রায়ের ছেলে।

রংপুর থেকে অপহৃত পুরোহিতকে লালমনিরহাট থেকে উদ্ধার

আটক আনোয়ার হোসেন লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের আমতলা (কর্ণপুর) এলাকার আলতাফ হোসেনের ছেলে। লালমনিরহাট থানা পুলিশের দাবি, আনোয়ার হোসেন ভারতীয় গরু ব্যবসায়ী।   

লালমনিরহাট পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম বলেন, ‘পীরগঞ্জের সনাতন ধর্মালম্বীদের ম্যারেজ রেজিস্টার উত্তম কুমার রায় মোহন্তকে অপহরণ করে দেড় লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরিবারের লোকজন বিষয়টি পীরগঞ্জ থানা পুলিশকে অবহিত করলে রংপুর জেলা পুলিশ সুপারের অনুরোধে লালমনিরহাট পুলিশের সহযোগিতায় দুপুর ১২টার দিকে মোগলহাট এলাকার আনোয়ার হোসেনের বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় আনোয়ার হোসেনকে আটক করা হয়েছে।’

এদিকে, পীরগঞ্জ থানার ওসি রেজাউল করিম মুঠোফোনে বলেন, উত্তম কুমার রায় মোহন্তের ছেলে আকাশ চন্দ্র রায় মোহন্তের মৌখিক অভিযোগের ভিত্তিতে লালমনিরহাট জেলা পুলিশের সহযোগিতায় তাকে উদ্ধার করে রংপুর ডিআইজি অফিসে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্ততি চলছে।

বিয়ে পড়ানোর কথা বলে শুক্রবার গরু ব্যবসায়ী আনোয়ার হোসেন ওই পুরোহিতকে প্রথমে গাইবান্ধা ও পরে লালমনিরহাটের মোগলহাটে নিয়ে যান বলেও জানান ওসি।

আরও পড়ুন:
গুপ্তহত্যাও বন্ধ করতে পারবো: প্রধানমন্ত্রী

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম