বেতন-ভাতাসহ সরকারি সব সুবিধার দাবিতে সমাবেশ ও মিছিল করেছে কুড়িগ্রাম পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।
বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী এ্যাসোসিয়েশন, কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়। এ দাবি বাস্তবায়নের সমাবেশে বক্তব্য রাখেন পৌর মেয়র আব্দুল জলিল, অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি হাফিজুর রহমান বুলু, পৌর সচিব এসএম রেজাউল করিম, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান রাসেল প্রমুখ।
বক্তারা দ্রুত রাষ্ট্রীয় কোষাগার হতে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতাসহ সব ধরনের সরকারি সুবিধার এক দফা দাবি পূরণে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। পরে একটি মিছিল শহর প্রদক্ষিণ করে।
/টিএন/
আপ: এইচকে
আরও পড়ুন: ঘটনা অন্য জায়গায় ঘটলে আসামিদের গ্রেফতার করতে পারতাম







