নীলফামারীতে অপহৃত ছাত্রী উদ্ধার, এক অপহরণকারী আটক

নীলফামারী প্রতিনিধি
১৯ জুন ২০১৬, ২১:৪৯আপডেট : ১৯ জুন ২০১৬, ২১:৫১

নীলফামারীতে অপহৃত ছাত্রী উদ্ধার, এক অপহরণকারী আটক নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলায় দশম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের ঘটনায় এক অপহরণকারীকে আটক ও ছাত্রীটিকে উদ্ধার করেছে পুলিশ।
শনিবার রাতে রংপুরের পাগলা পীর সড়ক হতে মেয়েটিকে উদ্ধার ও এক অপহরণকারীকে আটক করা হয়। আটক যুবকের নাম মশিয়ার রহমান(২৫)। তিনি রংপুর শহরের মোমিনপুর মহল্লার সাবের আলীর ছেলে।
রবিবার (১৯ জুন) দুপুরে অপহরণকারীকে আদালতের মাধ্যমে নীলফামারীর জেলা কারাগারে পাঠানো হয়।
কিশোরীগঞ্জ থানার ওসি মোস্তাফিজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছাত্রীটি ঘটনার দিন সকালে প্রাইভেট পড়তে যাওয়ার সময় মশিয়ার রহমান একটি মাইক্রোবাসে তাকে উঠতে বাধ্য করে ও অপহরণ করে নিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালায় । এ সময় অপর অপহরণকারী খামাত গাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে মিনু মিয়া (২২) পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ছাত্রীকে উদ্ধারসহ একজনকে আটক করা হয়।

এ ঘটনায় মেয়েটির বড় ভাই নুরুল্লাহ বাদী হয়ে কিশোরগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

 আরও পড়ুন: সাভারে কাউন্দিয়া ইউপি’র ইফতার মাহফিলে সংঘর্ষ, আহত ১০

/টিএন/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের