আসন্ন ঈদুল ফিতরের জামাত উপলক্ষে নীলফামারীতে স্থানীয়ভাবে ঈদ কর্মসূচি প্রণয়নের জন্য এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক জাকীর হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ জেএম এরশাদ আহসান হাবীব, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনোয়ার ইনাম, চেয়ারম্যান সমিতির সাধারণ সম্পাদক হাফিজুর রশিদ মঞ্জু, নীলফামারী বড় মসজিদের ঈমাম মওলানা খন্দকার আশরাফুল ইসলাম, কোট মসজিদের পেশ ঈমাম মওলানা একরামুল হক প্রমুখ।
সভার সিদ্ধান্ত অনুযায়ী ঈদের প্রধান জামায়াত জেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। তবে জেলা পুলিশ লাইন মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়।
এছাড়াও জেলা শহরের সার্কিট হাউজ ঈদগাহ মাঠে, পৌরসভা শহরের কুখাপাড়া (ধনী পড়া) ঈদগাহ ও বাড়াই পাড়া জামে মসজিদ ঈদগাহ মাঠে সকাল ৯টা ১৫ মিনিটে, কলেজ স্টেশন ঈদগাহ, গাছবাড়ী পঞ্চপুকুর পাড়া ঈদগাহ এবং জোড় দরগাঁ, জেলা কারাগার অভ্যন্তরে সকাল সাড়ে ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
/এসএনএইচ/টিএন/আপ-এনএস/








