জেলা শিবির সভাপতিসহ ৬ নেতাকর্মী আটক :২১টি ককটেল উদ্ধার

দিনাজপুর প্রতিনিধি
১২ জুলাই ২০১৬, ১৪:১৩আপডেট : ১২ জুলাই ২০১৬, ১৪:১৩

জেলা শিবির সভাপতিসহ ৬ নেতাকর্মী আটক :২১টি ককটেল উদ্ধার

দিনাজপুরে অভিযান চালিয়ে জেলা শিবিরের সভাপতিসহ ৬ নেতাকর্মী ও ৪৩ জন বিভিন্ন মামলার আসামিকে আটক করেছে পুলিশ। এ সময় পুলিশ শিবির নেতাকর্মীদের কাছ থেকে বিভিন্ন ধরনের বই ও ২১টি ককটেল উদ্ধার করেছে।

পুলিশ জানায়,সোমবার রাতে পুলিশ অভিযান চালিয়ে জেলার ১৩টি থানায় অভিযান চালিয়ে ৪৪ জনকে আটক করে। তাদের মধ্যে একজন শিবির কর্মী।

এছাড়াও মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জেলা শহরের লেবুর মোড়ের একটি বাড়িতে অভিযান চালিয়ে জেলা শিবিরের সভাপতি আমানুল্লাহ সরকারসহ শিবিরের ৫ নেতাকর্মীকে আটক করেছে। বাকিরা হলেন- বীরগঞ্জ থানা শিবিরের সভাপতি হামিদুর রহমান, শিবির সদস্য তারিক আবেদীন, বিপ্লব ও আল-আমিন হোসেন।

কোতয়ালী থানার অফিসার ইনচার্জ রেদওয়ানুর রহিম জানান, উদ্ধারকৃত বই-পুস্তকগুলো খতিয়ে দেখা হচ্ছে। আটককৃতদের সঙ্গে জঙ্গি সম্পৃক্ততা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে তাদের আদালতে পাঠানো হবে বলে পুলিশ জানিয়েছে।

/জেবি/

আরও পড়তে পারেন : ভাইকে ভোট না দেওয়ায় রাস্তা থেকে ইট তুলে নিলেন আ.লীগ নেতা

সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের