জঙ্গি শফিউলের আশ্রয়দাতা

মাদ্রাসা শিক্ষকের ৫ দিনের রিমান্ড মঞ্জুর

গাইবান্ধা প্রতিনিধি
২৪ জুলাই ২০১৬, ১৮:৫৪আপডেট : ২৪ জুলাই ২০১৬, ২১:১৩

মাদ্রাসা শিক্ষকের ৫ দিনের রিমান্ড মঞ্জুর

জঙ্গি শফিউলের আশ্রায়দাতা গাইবান্ধার গোবিন্দগঞ্জের মাদ্রাসা শিক্ষক মো. আনোয়ার হোসেনের (৪৮) পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার বিকেলে গোবিন্দগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এস এম তাসকিনুল হক এই আদেশ দেন।

আনোয়ার হোসেনের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা গোবিন্দগঞ্জ থানার উপ-পরিদর্শক (এস আই) আবুল কালাম আজাদ। শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

গোবিন্দগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক রিমান্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, রিমান্ডে আনোয়ার হোসেনকে জিজ্ঞাসাবাদ করা হলে তার কাছে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে।

আনোয়ার হোসেন গোবিন্দগঞ্জ উপজেলা শহরের পান্থাপাড়ার মৃত হাকিম উদ্দিন আকন্দের ছেলে ও উপজেলার খলসি দাখিল মাদ্রাসার এফতেদায়ী শাখার প্রধান শিক্ষক।

প্রসঙ্গত র‌্যাপিড আ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১৩ সদস্যরা শুক্রবার ভোর রাতে অভিযান চালিয়ে আনোয়ারকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে শনিবার দুপুরে গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করেন।

র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্প সূত্র জানায়, মাদ্রাসা শিক্ষক আনোয়ার হোসেন জঙ্গি শফিউলকে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত তার বাড়িতে আশ্রয় দেন। শফিউল (২০) উত্তরবঙ্গের চাঞ্চল্যকর চারটি হত্যার সঙ্গে জড়িত জেএমবি সদস্য। কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ মাঠের হামলার ঘটনায় আটক হন শফিউল ইসলাম। এছাড়া  সন্দেহভাজন জঙ্গি শফিউল পঞ্চগড়ের দেবীগঞ্জের গৌড়ীয় মঠের অধ্যক্ষ যজ্ঞেশ্বর রায় হত্যার সঙ্গে সরাসরি জড়িত। এই মামলায় আদালতে দেওয়া অভিযোগ পত্রে শফিউলের নাম উল্লেখ রয়েছে। শুধু তাই নয়, শফিউল গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তরুণ দত্ত এবং দেবেশ চন্দ্র হত্যার সঙ্গে জড়িত।

/জেবি/

আরও পড়তে পারেন : কুষ্টিয়ায় গ্রেফতার ১২ ছাত্র রিমান্ডে

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম