দিনাজপুরে জঙ্গি সন্দেহে আটক ৩, গান পাউডার ও ককটেল উদ্ধার

দিনাজপুর প্রতিনিধি
২৯ জুলাই ২০১৬, ১৫:১৭আপডেট : ২৯ জুলাই ২০১৬, ১৫:২০

আটক দিনাজপুরে জঙ্গি সন্দেহে ৩ জনকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে গান পাউডার ও ১৯টি ককটেল উদ্ধার করা হয়। এছাড়াও তাদের কাছ থেকে মুখোশ, একটি মোটরসাইকেল ও জিহাদি বই উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার রাত পৌনে ২টার দিকে শহরের রামনগর এলাকায়  তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার দানারহাট গ্রামের  শাহীনুর ইসলাম (২২), সাতক্ষীরা জেলার তালা উপজেলা ডাংগুলিতা গ্রামের  মনিরুজ্জামান (৩০) ও দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার পলাশবাড়ী গ্রামের আসাদুজ্জামান (২৪)।
দিনাজপুর সদর সার্কেল এএসপি হাসানুজ্জামান মোল্ল্যা জানান, গত বৃহস্পতিবার রাতে দিনাজপুর শহরের রামনগর এলাকায় ৩ জন মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। এসময় টহল পুলিশ তাদেরকে থামাতে চাইলে তারা বাধা না মেনে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে এলাকার কয়েকজন ও পুলিশ মিলে তাদেরকে আটক করে। পরে তাদেরসহ উদ্ধারকৃত মালামাল কোতোয়ালী থানায় নিয়ে আসে পুলিশ।

তিনি আরও জানান, আটক ব্যক্তিদের ব্যবহৃত সরঞ্জামাদি দেখে ধারণা করা হচ্ছে আটককৃতদের সঙ্গে জঙ্গির সম্পৃক্ততা রয়েছে।  তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে নেওয়া হবে।

আরও পড়ুন: হবিগঞ্জে আবারও শিশু নির্যাতন (ভিডিও) 

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী