কালাইয়ে দুদল গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১

জয়পুরহাট প্রতিনিধি
১১ আগস্ট ২০১৬, ১৯:০৫আপডেট : ১১ আগস্ট ২০১৬, ১৯:০৫

জয়পুরহাট পূর্ব ঘটনার জের ধরে জয়পুরহাটের কালাই উপজেলার ইমামপুরে দুদল গ্রামাবাসীর সংঘর্ষে আব্দুল করিম (৪৫) নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছে উভয়পক্ষের চারজন। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন নিহত করিমের স্ত্রী শেফালি বেগম, বড় ভাই আব্দুল আলিম,এবং প্রতিপক্ষের নওফেল ইসলাম ও রবিউল ইসলাম। আহতদের জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতাল ও কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, জয়পুরহাটের কালাই উপজেলার ইমামপুর গ্রামে একটি রিকশাভ্যান চুরির ঘটনায় আব্দুল করিমের ছোট ভাই আব্দুর রহিমকে পুলিশে ধরিয়ে দেয় ওই গ্রামের ইউপি সদস্য আব্দুর রশিদ ও তার লোকজন। এ ঘটনার প্রতিবাদ করায় বৃহস্পতিবার দুপুরে রহিমের বড় ভাই আলিম, করিম ও তার পরিবারের সঙ্গে কথা কাটাকাটি হয় ওই গ্রামের নওফেল, সাইফুল, রবিউল ও ইউপি সদস্য আব্দুর রশিদ ও তার লোকজনদের। একপর্যায়ে তারা করিম ও তার পরিবারের ওপর চড়াও হলে উভয় পক্ষে সংঘর্ষ বাধে। এতে করিম ও তার বড় ভাই আব্দুল আলিম এবং করিমের স্ত্রী শেফালি বেগম গুরুতর আহত হন। অপরপক্ষে আহত হন নওফল ও রবিউল।  আহতদের দ্রুত কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হলে করিম জয়পুরহাটে মারা যান। এ ঘটনায় পুলিশ নওফেল ও রবিউলকে আটক করে।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন:

যশোরে হিজবুত তাহরীরের তিন নেতার আত্মসমর্পণ

/বিটি/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম