২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলাকারীদের ফাঁসির দাবিতে বিএনপি জামায়াতের সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী লাঠি মিছিল বের করেছে বেনাপোল পৌর আওয়ামী-যুবলীগ ও শ্রমিলীগ নেতারা।
মঙ্গলবার বিকালে বেনাপোল বন্দরের ২নং গেইট থেকে যুবলীগ নেতা রাশেদ আলীর নের্তৃত্বে এ মিছিল বের হয়। মিছিলটি বেনাপোল পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলে আরও অংশ নেন বেনাপোল পৌর আওয়ামী লীগ নেতা এবং সাবেক কমিশনার আব্দুল মতিন টেনা, বেনাপোল শ্রমিক ইউনিয়নের সভাপতি মগর আলী, ৭নং ওয়ার্ডের কমিশনার সাবুর আলী, আওয়ামী লীগ নেতা আলীকদর প্রমুখ।
মিছিল শেষে বক্তব্য রাখেন যুবলীগ নেতা বেনাপোল পৌর কমিশনার ও স্থল বন্দর বেনাপোল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রাশেদ আলী।
তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার সভামঞ্চে যারা ২০০৪ সালে গ্রেনেড হামলা করে ২৪ জনকে হত্যা করেছে তাদের অতি শিগগির বিচার কার্য শেষ করে ফাঁসি দিতে হবে। দেশে যে সমস্ত বিএনপি জামায়াতের জঙ্গি ও সন্ত্রাসী রয়েছে তাদের চিহ্নিত করে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে সরকারের প্রতি আহ্বান জানান।
তিনি আরও বলেন,ভারী বর্ষণের ফলে সীমান্ত অঞ্চলে পানি জমে থাকায় প্রশাসনের নজরদারি ফাঁকি দিয়ে যাতে সীমান্ত টপকিয়ে ভারতে কোনও জঙ্গি,সন্ত্রাসী পালাতে না পারে সে জন্য তিনি প্রশাসনকে সীমান্ত অঞ্চলে সজাগ থাকার আহ্বান জানান।
আরও পড়ুন: ঝিনাইদহে ২ ভুয়া ডিবি পুলিশ আটক
/এআর/








