পঞ্চগড়ে ট্রাক-চাপায় একই পরিবারের ৩ জন নিহত

পঞ্চগড় প্রতিনিধি
০২ সেপ্টেম্বর ২০১৬, ১৮:৫১আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৬, ১৮:৫১

পঞ্চগড় পঞ্চগড়ে ট্রাক-চাপায় একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে তিনজন। শুক্রবার বিকেলে পঞ্চগড়-তেতুলিয়া মহাসড়কের জগদল জোতি স্টোন ক্রাশারের সামনে এ ঘটনা ঘটে। পঞ্চগড় থানার ওসি মোমিনুল ইসলাম বিয়ষটি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, সদর উপজেলার নুনিয়াপাড়া গ্রামের আব্দুল গফুরের স্ত্রী আঞ্জুয়ারা (৪০), তার ছেলে আনোয়ার (১৮) ও মেয়ে শারমিন (১৫)। আহতদের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পঞ্চগড়ে এক আত্মীয়ের বাড়ি থেকে অটোরিকশায় করে নিহত ব্যক্তিরা বাড়ি ফিরছিলেন। পথে জগদল জোতি স্টোন ক্রাশারের সামনে বিপরীত দিক থেকে আসা একটি পাথর বোঝাই ট্রাক আসছিল। ওই ট্রাকটি আরেকটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার যাত্রীরা ট্রাকের নিচে চাপা পড়ে।

স্থানীয় লোকজন ট্রাকটি জব্দ করলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।

/এমডিপি/আপ-এআরএল/

আরও পড়ুন: 

প্রাণভিক্ষা চাইবেন না মীর কাসেম

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম