রংপুরে ছাত্র শিবিরের ৬ নেতাকর্মী আটক

রংপুর প্রতিনিধি
০৫ সেপ্টেম্বর ২০১৬, ২৩:১২আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৬, ২৩:১২

আটক হরতালের নামে নাশকতা সৃষ্টি করার অভিযোগে রংপুর নগরীর পীরজাবাদ এলাকায় বেসরকারি প্রাইম মেডিক্যাল কলেজ হাসপাতালের কাছে থেকে ৬ ছাত্র শিবিরের নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল সংখ্যক লাঠি ও ছাত্র শিবিরের বিভিন্ন কাগজপত্র উদ্ধার করা হয়।সোমবার (৫ সেপ্টেম্বর) বিকালে তাদের আটক করা হয়।
কোতোয়ালী থানার মিডিয়া বিভাগের দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এস আই মঞ্জু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানায় ,মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত যুদ্ধপরাধী মীর কাশেম আলীর ফাঁসি কার্যকর করার প্রতিবাদে জামায়াতের ডাকা হরতালে নাশকতা সৃষ্টি করার জন্য লাঠি নিয়ে নগরীর প্রাইম হাসপাতালের কাছে রংপুর বদরগঞ্জ সড়কে জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ ঘটনাস্থল থেকে ৬ শিবির নেতাকর্মীকে আটক করে। এরা হলেন রুম্মন, নুরল হুদা , আসাদ হোসেন , তরিকুল ইসলাম , জাহাঙ্গীর আলম ও আমজাদ হোসেন।

কোতোয়ালী থানার ওসি এবিএম জাহিদুল ইসলাম জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সেই সঙ্গে এ ঘটনায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে জঙ্গিদের সেই ভাড়া বাড়িতে এখনও সিলগালা 

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম