হিলিতে বিনা টিকেটে ট্রেন ভ্রমণের দায়ে ৫৩ জনের কারাদণ্ড

হিলি প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০১৬, ০৬:৩৬আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৬, ০৬:৪৩

ভ্রাম্যমাণ আদালত দিনাজপুরের হিলিতে বিনা টিকেটে ট্রেন ভ্রমণের দায়ে ৪৫ জনকে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া আরও  ৮ জনকে অর্থদণ্ডের আদেশও দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে হাকিমপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ছানাউল ইসলাম এই রায় দেন।

হিলি রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) খোকন চন্দ্র দাস জানান, মঙ্গলবার সকালে হিলি রেলওয়ে স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় নীলফামারী থেকে রাজশাহীগামী আন্তঃনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন থেকে হিলি রেলস্টেশনে নামার পর বিনা টিকেটে ট্রেন ভ্রমণের অভিযোগে ৫৩ জন যাত্রীকে আটক করা হয়। এরপর  ৪৫ জনকে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং আরও ৮ জনকে অর্থদণ্ড দেওয়া দেন ভ্রাম্যমাণ আদালত।  

/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম