মহিমাগঞ্জে ইক্ষু খামারের জমি উদ্ধার দাবিতে মঙ্গলবার অর্ধদিবস হরতাল

গাইবান্ধা প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০১৬, ১৯:২৮আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৬, ১৯:২৮

ইক্ষু খামারের জমি উদ্ধারের দাবিতে মহিমাগঞ্জে মঙ্গলবার অর্ধদিবস হরতাল আহ্বান ইক্ষু খামারের জমি বেদখলকারীদের উচ্ছেদ ও জমি উদ্ধারের দাবিতে গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জে আগামীকাল মঙ্গলবার অর্ধদিবস হরতালের ডাক দেওয়া হয়েছে।

রংপুর চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়ন, আখচাষী সমিতি ও আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল এ হরতালের ডাক দেয়।

সোমবার দুপুরে হরতালের সমর্থনে একটি মিছিল মহিমাগঞ্জ শহর প্রদক্ষিণ করে। মিছিল শেষে চিনিকলের প্রধান ফটকের প্রাঙ্গণে এক সমাবেশে বক্তব্য রাখেন- মুক্তিযোদ্ধা আব্দুল মতিন, মোস্তাফিজুর রহমান দুলাল, আওয়ামী লীগ নেতা আনারুল ইসলাম, হামিদুল ইসলাম, আখচাষী নেতা জিন্নাত আলী প্রধান প্রমুখ।

সমাবেশে বক্তারা সরকারি সম্পদ রক্ষা ও বেদখলকারি সন্ত্রাসী এবং সেখানে তাদের ক্যাম্প উচ্ছেদ ও ভূমি উদ্ধার করার দাবি জানানো হয়। অন্যথায় পরবর্তীতে রেলপথ, রাজপথ অবরোধসহ লাগাতার হরতালের মতো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে হুঁশিয়ারি দেওয়া হয়।

প্রসঙ্গত,১৯৫৫ সালে চিনিকল কর্তৃপক্ষ আখ চাষের জন্য গোবিন্দগঞ্জ উপজেলার মাদারপুর, রামপুরা, সাপমারা, ফকিরগঞ্জ ও সাহেবগঞ্জ এলাকায় ১ হাজার ৮৪০ একর জমি অধিগ্রহণ করে। তখন থেকে এসব জমিতে উৎপাদিত আখ চিনিকলে সরবরাহ করা হচ্ছিল। গত ১ জুলাই প্রায় ১০০ একর জমি দখল করার উদ্দেশ্যে কয়েকজন লোক একচালা ঘর নির্মাণ করেন।

সাহেবগঞ্জ ইক্ষু খামার জমি উদ্ধার কমিটির সহ-সভাপতি সিলিমিন বাক্সে বলেন, চিনিকল কর্তৃপক্ষ জমি অধিগ্রহণের সময় জমির মালিকদের সঙ্গে চুক্তি করে। সেখানে কখনও ওই সব জমিতে আখ ছাড়া অন্য ফসলের চাষ হলে প্রকৃত মালিকদের জমি ফেরত দেওয়ার কথা বলা হয়। কিন্তু কিছুদিন ধরে ওই সব জমিতে ধান ও তামাক চাষ হচ্ছে। অথচ জমি ফেরত দেওয়া হচ্ছে না। এ নিয়ে আন্দোলন করেও কাজ হয়নি। তাই, তারা দখল করেছে।

এ বিষয়ে চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আবদুল আউয়াল বলেন, অভিযোগটি ভিত্তিহীন। অধিগ্রহণের সময় চুক্তিনামায় বলা হয়, কখনও চিনিকল বা খামার বন্ধ হলে সে ক্ষেত্রে ওই সব জমি সরকারের কাছে চলে যাবে।

/এবি/

আরও পড়ুন

‘সিটি অব হিলশায়’ দাম বেশি ইলিশের!

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম