কুড়িগ্রামে জেলা পুলিশের কনস্টেবল নিয়োগ পরীক্ষায় ৫ ভুয়া পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে নিয়োগ পরীক্ষার দ্বিতীয় দিনে লিখিত পরীক্ষা চলাকালে ৫ জনকে আটক করা হয় বলে জানান সহকারী পুলিশ সুপার সনাতন চক্রবর্তী।
আটককৃতরা হলেন-গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ ধোপা ভাঙ্গা গ্রামের মো.আমজাদ হোসেনের ছেলে মো. আল মামুন (২২), উপজেলার পাঁচগাছি শান্তিরাম গ্রামের মশিউর রহমানের ছেলে মো.আসাদুজ্জামান (২২), রংপুর জেলার পীরগাছা উপজেলার মনুরছড়া গ্রামের সুলতান আহামেদের ছেলে মো. রাওফোন ইসলাম (২১), একই জেলার মিঠাপুকুর উপজেলার রাধাকৃষ্ণপুর গ্রামের তাহেরুল ইসলামের ছেলে মিনহাজ হোসেন (২২) এবং শেরপুর জেলার সদর উপজেলার পয়াতির চর গ্রামের মোকছেদ আলীর ছেলে মো.মিশকাতুর রহমান মামুন(২২)।
পুলিশ জানায়,মঙ্গলবার পুলিশের কনস্টেবল নিয়োগ পরীক্ষার দ্বিতীয় দিনে লিখিত পরীক্ষা চলছিল। এ সময় পরিক্ষার্থীদের প্রবেশপত্র যাচাইয়ের সময় প্রবেশপত্রের সঙ্গে মিল না থাকায় ৫ জন ভুয়া পরিক্ষার্থীকে আটক করা হয়। এরা সবাই অন্যের হয়ে লিখিত পরীক্ষা দিচ্ছিল বলে জানায় পুলিশ। পরে তাদেরকে সদর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
সদর থানার অফিসার ইনচার্জ আব্দুস সোবহান জানান, আটককৃতদের থানা হাজতে রাখা হয়েছে।
/এআর/








