হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম শুরু

হিলি প্রতিনিধি
১৫ অক্টোবর ২০১৬, ১৭:৫১আপডেট : ১৫ অক্টোবর ২০১৬, ১৭:৫৯

হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম শুরু আটদিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানিসহ বন্দরের আভ্যন্তরীণ সব কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে।  শনিবার সকাল সাড়ে ১০টায় ভারত থেকে পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশের মধ্য দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়।

বাংলাহিলি কাস্টমম সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সচিব শাহিনুর ইসলাম জানান, শারদীয় দুর্গাপূজা ও আশুরা উপলক্ষে ৭ অক্টোবর থেকে ১৪ অক্টোবর শুক্রবার পর্যন্ত বন্দর দিয়ে আমদানি রফতানি বানিজ্যসহ বন্দরের অভ্যন্তরীণ সব কার্যক্রম বন্ধ ছিল। আজ শনিবার কাস্টমসের সব বিভাগ চালু থাকায় বন্দর দিয়ে আমদানি রফতানিকৃত পণ্যের পরীক্ষণ শুল্কায়ন ও রাজস্ব আহরণ কার্যক্রম সচল রয়েছে। এছাড়াও বন্দরে কর্মরত সব শ্রমিক কাজে যোগ দেওয়ায় বন্দরের ভেতরে ট্রাক থেকে পণ্য খালাস, পণ্য ভর্তি ও ডেলিভারি দেওয়াসহ বন্দরের আভ্যন্তরীণ সব কার্যক্রম চালু হয়েছে।

হিলি ইমিগ্রেশন চেকপোষ্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো রফিকুজ্জামান জানান, বন্ধের সময় হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুদেশের মধ্যে পাসপোর্টের মাধ্যমে যাত্রীদের যাতায়াত চালু ছিল।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের