গাইবান্ধায় হতদরিদ্রের ১৮৩ বস্তা চাল জব্দ

গাইবান্ধা প্রতিনিধি
১৮ অক্টোবর ২০১৬, ১৮:৩২আপডেট : ১৮ অক্টোবর ২০১৬, ১৮:৩৩

গাইবান্ধা জেলা খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় হতদরিদ্রদের জন্য বরাদ্দ ১০ টাকা কেজির প্রায় সাড়ে ৮ মেট্রিক টন ওজনের ১৮৩ বস্তা চাল আটক করেছে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মঙ্গলবার বেলা ১২টার দিকে চালগুলো জব্দ করেছে। এ নিয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ফুলছড়ি থানার ওসি আব্দুল খালেক বাংলা ট্রিবিউনকে জানান, পাচারের জন্য কর্মসূচির স্থানীয় ডিলার আজাহার আলী উপজেলার ফজলুপুর ইউনিয়নের দক্ষিণ খাটিয়ামারী গ্রামের মোকারম মৃধার বাড়িতে ১৫৯ বস্তা ও শাহ আলম মিয়ার বাড়িতে ২৪ বস্তা চাল গুদামজাত করে রাখে। বিষয়টি জানতে পেরে সোমবার রাত ১১টার দিকে স্থানীয় জনগণ চালের বস্তাগুলো আটক করে। খবর পেয়ে পুলিশসহ ইউএনও ঘটনাস্থলে গিয়ে মঙ্গলবার বেলা ১২টার দিকে চালগুলো জব্দ করে।
উপজেলার ফজলুপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান জয়নাল আবেদীন জানান, রাতে চালগুলো যাতে অন্য কোথাও সরাতে না পারে এ জন্য এলাকাবাসী ওই দুই বাড়ি সারারাত ঘেরাও করে রাখে।
ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল হালিম জানান, ওই ডিলারের বিরুদ্ধে থানায় মামলা করা হবে। এছাড়া তার ডিলারশিপ বাতিল করা হবে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম