দলীয় শৃঙ্খলাভঙ্গ: বুড়িমারীতে আ. লীগের ১৭ নেতা বহিষ্কার

লালমনিরহাট প্রতিনিধি
২৫ অক্টোবর ২০১৬, ১২:০১আপডেট : ২৫ অক্টোবর ২০১৬, ১২:০৫

লালমনিরহাট লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নে আওয়ামী লীগ ও এর কয়েকটি সহযোগী সংগঠনের ১৭ নেতাকে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহিষ্কার করা হয়েছে।

সোমবার রাতে পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম নাজু বুড়িমারী স্থলবন্দরের জেলা পরিষদ ডাকবাংলো প্রাঙ্গনের সামনে এক পথসভায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত নেতাদের নাম ঘোষণা করেন। জানা গেছে বুড়িমারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী তাহাজুল ইসলাম মিঠুর বিপক্ষে বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীর নির্বাচনি প্রচার-প্রচারণায় অংশ নেওয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের বহিষ্কার করা হয়।

বহিষ্কৃত নেতারা হলেন, বুড়িমারী ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য সচিব রেজোয়ান হোসেন, বিলুপ্ত কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আবু সাঈদ নেওয়াজ নিশাত, ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক আলী আজম, সহসভাপতি আইয়ুব আলী, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, ছাত্রলীগের সহসভাপতি আবু সাঈদ সুজন, সেচ্ছাসেবক লীগের সভাপতি তোসাদ্দেক হোসেন আলম, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম রুমেল, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আওলাদ হোসেন, সাধারণ সম্পাদক আমিনুর রহমান, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন এ্যাপোলো, ৬নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মুকুল হোসেন, ৭ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক রেজাউল করিম, ৮নং ওয়ার্ডের সভাপতি হোসেন আলী, সাধারণ সম্পাদক আজিজার রহমান, ৯নং ওয়ার্ডের সভাপতি ও ১০টাকা চালের রেশন ডিলার দুলাল হোসেন।

এ ব্যাপারে জানতে চাইলে পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত নৌকা প্রতীকের বুড়িমারী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী তাহাজুল ইসলাম মিঠুর বিরুদ্ধে প্রচার-প্রচারণা চালিয়ে দলীয় শৃঙ্খলাভঙ্গ করে তারা শাস্তি পাওয়ার মতো অপরাধ করেছেন। এজন্য দলীয় শৃঙ্খলাজনিত কারণে তাদের বহিষ্কার করা হয়েছে। ইতোমধ্যে বহিষ্কৃত এই নেতাদের কাছে চিঠি পাঠানো হয়েছে।’

আরও পড়ুন- 


দোকানের সঙ্গে ঝুলিয়ে স্কুলছাত্রকে নির্যাতন

/এফএস/ 

সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান