সেল গঠন করে জিজ্ঞাসাবাদ করা হবে ‘ধর্ষক’ সাইফুলকে

দিনাজপুর প্রতিনিধি
২৮ অক্টোবর ২০১৬, ১৬:২০আপডেট : ২৮ অক্টোবর ২০১৬, ১৬:২০

সাইফুল দিনাজপুরের পার্বতীপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের মামলায় অভিযুক্ত সাইফুল ইসলামকে সাত দিনের রিমান্ডে নিলেও জিজ্ঞাসাবাদ শুরু করেনি পুলিশ। জেলা পুলিশের সদর সার্কেল সহকারি পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্লা জানিয়েছেন, বাছাইকৃত পুলিশ কর্মকর্তাদের সমন্বয়ে কমিটি (সেল) গঠন করে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

হাসানুজ্জামান মোল্লা বলেন, ‘এটি একটি চাঞ্চল্যকর মামলা। তাই ওই আসামিকে এখনও জিজ্ঞাসাবাদ শুরু করা হয়নি। প্রকৃত ঘটনা জানতে বাছাইকৃত কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত সেলের মাধ্যমে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।’

এদিকে ধর্ষণের ঘটনায় আলামত হিসেবে উদ্ধারকৃত শিশুটির কাপড়-চোপড় পরীক্ষাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও পার্বতীপুর থানার এসআই স্বপন কুমার চৌধুরী।

প্রসঙ্গত, গত ১৮ অক্টোবর সকাল সাড়ে ১১টার দিকে বাড়ির বাইরে খেলতে যাওয়ার পর পূজা নামে ওই শিশুটিকে পাওয়া যাচ্ছিল না। অনেক খুঁজেও তাকে না পেয়ে রাত ১১টার দিকে পার্বতীপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন তার বাবা। পরে ১৯ অক্টোবর ভোর ৬টায় ওই শিশুটিকে বাড়ির পাশের হলুদ ক্ষেত থেকে উদ্ধার করা হয়। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় গত ২০ অক্টোবর নির্যাতিতা শিশুর বাবা একই গ্রামের জহির উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (৪২) ও আফজাল হোসেন কবিরাজকে (৪৮) আসামি করে পার্বতীপুর মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পরে এ ঘটনায় ধর্ষক সাইফুল ইসলামকে আটক করে পুলিশ।

/এআরএল/
আরও পড়ুন: 

আপন ভাইদের মধ্যেও মতভেদ হয়, র‌্যাব-পুলিশে হতেই পারে: আইজিপি

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম