৮ বছর কারাভোগ শেষে দেশে ফিরলেন ভারতীয় দুই নাগরিক

হিলি প্রতিনিধি
১৮ নভেম্বর ২০১৬, ১৬:৫৯আপডেট : ১৮ নভেম্বর ২০১৬, ১৬:৫৯


হিলি সীমান্ত (ফাইল ফটো) অস্ত্র ও মাদক নিয়ে অবৈধপথে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে প্রায় আট বছর কারাভোগ শেষে দেশে ফিরেছেন ভারতীয় দুই নাগরিক। তারা হলেন- সুদেব মোহন্ত (৫০) ও লিটন বর্মন (৩৭)।
শুক্রবার দুপুর দেড়টায় হিলি ইমিগ্রেশন চেকপোস্ট গেটের শূন্যরেখা দিয়ে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের এএসআই মারুফ আলম ভারতের হিলি অভিবাসন পুলিশের ওসি নাজির হোসেনের কাছে ওই দুই ভারতীয় নাগরিককে ফেরত দেন। এসময় সেখানে বিজিবি হিলি সিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল মান্নান ও ভারতের হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার দলবির সিংসহ উভয় বাহিনীর সৈনিকরা উপস্থিত ছিলেন।
ফেরত যাওয়া সুদেব মোহন্ত ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানার গোবিন্দপুর গ্রামের স্বর্গীয় সুকেশ মোহন্তের ছেলে ও লিটন বর্মন একই জেলার বালুরঘাট থানার পতিরাম কদমতলি গ্রামের ষষ্ঠি বর্মনের ছেলে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের এএসআই মারুফ আলম বলেন, সুদেব মহন্ত গত ২০০৮ সালে দিনাজপুরের বিরামপুর সীমান্ত এলাকা দিয়ে অস্ত্র নিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করলে র্যা ব সদস্যরা তাকে আটক করে আদালতে পাঠায়। বিচার শেষে সেখানে তার ৮ বছরের কারাদণ্ড হয়। সাত বছর ছয় মাস কারাভোগ শেষে আজ বন্দি প্রত্যাবর্তন চুক্তি অনুযায়ী দিনাজপুর জেলা কারাগার কর্তৃপক্ষ তাকে আমাদের কাছে পাঠায়।

অপরদিকে লিটন বর্মন গত ২০১১ সালের আগস্ট মাসের ১২ তারিখে ৪ বোতল মদ নিয়ে হিলি সীমান্তের রেলস্টেশন এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করলে কর্তব্যরত বিজিবি সদস্যরা তাকে আটক করে আদালতে পাঠালে আদালত তার ৪ বছরের সাজা দেন। তারও সাজার মেয়াদ শেষ হওয়ায় আজ তাকে কারাগার কর্তৃপক্ষ আমাদের কাছে পাঠায়।

পরে কাগজপত্রের প্রক্রিয়া শেষে ওই দুই ভারতীয় নাগরিকে ভারতীয় ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সেখানে লিটন বর্মন ছাড়া পেলেও সুদেব মহন্তকে সেদেশের কারাগারে আরও ৫ মাস সাজাভোগ করতে হবে বলে তিনি জানিয়েছেন।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান