ধর্ষণ চেষ্টার অভিযোগে সেতাবগঞ্জ সুগার মিলের এমডি অবরুদ্ধ

দিনাজপুর প্রতিনিধি
২২ নভেম্বর ২০১৬, ১৪:১৯আপডেট : ২২ নভেম্বর ২০১৬, ১৪:১৯

দিনাজপুর দিনাজপুরের সেতাবগঞ্জ সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ইঞ্জিনিয়ার এসএম আব্দুল রশিদের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগের পরিপ্রেক্ষিতে কর্মকর্তাদের সঙ্গে শ্রমিক ও কর্মচারীদের হাতাহাতির ঘটনা ঘটেছে। পরে বিক্ষুব্ধ শ্রমিক-কর্মচারীরা অভিযুক্ত ব্যবস্থাপনা পরিচালককে তার বাসভবনে অবরুদ্ধ করে রেখেছে। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আজ  দুপুর ১২টার দিকে মিলের ব্যবস্থাপনা পরিচালকের পক্ষে মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন সুগার মিলের কর্মকর্তারা। এ সময় ওই মানববন্ধনে অংশগ্রহণের জন্য শ্রমিক-কর্মচারীদের বাধ্য করা হয়। এর প্রতিবাদে মাইক, ব্যানার ভাঙচুরসহ শ্রমিক-কর্মচারীদের সঙ্গে কর্মকর্তাদের হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় এক কর্মকর্তাসহ তিনজন আহত হয়। পরে শ্রমিক-কর্মচারীরা অভিযুক্ত এমডির কার্যালয় ভাঙচুর করে তাকে মিল থেকে বের করে দেয়। একপর্যায়ে শ্রমিক-কর্মচারীরা মিলের কার্যক্রম বন্ধ করে এমডিকে তার বাসভবনে অবরুদ্ধ করে  তাকে প্রত্যাহারের দাবি জানায়।

শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি আমজাদ হোসেন বলেন, এমডি আমাদের এক কর্মচারীর মেয়েকে ধর্ষণের চেষ্টা করেন। অথচ আজ তার পক্ষে মানববন্ধনে অংশগ্রহণের জন্য আমাদের বাধ্য করা হয়। তাকে প্রত্যাহার করা না হলে আমরা কাজে ফিরবো না।  

উল্লেখ্য, সুগার মিলের অবসরপ্রাপ্ত এক কর্মচারীর মেয়েকে বাবার প্রভিডেন্ট ফান্ডের টাকা দেওয়ার কথা বলে গত ৭ নভেম্বর চিনিকলের মুর্শিদহাট খামারে আসতে বলেন। সেখানে গেলে ব্যবস্থাপনা পরিচালক ওই মেয়েকে ধর্ষণের চেষ্টা চালান। পরে বিষয়টি বোচাগঞ্জ থানায় অভিযোগ করলেও মামলা না নেওয়ায় ওই মেয়ে দিনাজপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এমডি’র বিরুদ্ধে মামলা করেন। আদালতের বিচারক জেলা ও দায়রা জজ হোসেন শহীদ আহমেদ মামলাটি এজাহার হিসেবে রুজু করে তদন্তের নির্দেশ দিয়েছেন।

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান