ধর্ষণ চেষ্টার অভিযোগ: সেতাবগঞ্জ সুগার মিলের এমডিকে প্রত্যাহার

দিনাজপুর প্রতিনিধি
২২ নভেম্বর ২০১৬, ২০:২৯আপডেট : ২২ নভেম্বর ২০১৬, ২০:২৯

দিনাজপুর ধর্ষণ চেষ্টার অভিযোগে শ্রমিক-কর্মচারীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে দিনাজপুর সেতাবগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার এসএম আব্দুর রশিদকে প্রত্যাহার করা হয়েছে। একইসঙ্গে মিলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে আব্দুল মজিদকে দায়িত্ব দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার বিকালে বাংলাদেশ সুগার করপোরেশনের চেয়ারম্যান দেলোয়ার হোসেন স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।

জানা যায়, সেতাবগঞ্জ সুগার মিলের অবসরপ্রাপ্ত এক কর্মচারীর মেয়েকে বাবার প্রভিডেন্ট ফান্ডের টাকা দেওয়ার কথা বলে গত ৭ নভেম্বর চিনিকলের মুর্শিদহাট খামারে আসতে বলেন। সেখানে গেলে ব্যবস্থাপনা পরিচালক ওই মেয়েকে ধর্ষণের চেষ্টা চালান। পরে বিষয়টি বোচাগঞ্জ থানায় অভিযোগ করলেও মামলা না নেওয়ায় ওই মেয়ে দিনাজপুর নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এমডি’র বিরুদ্ধে মামলা করেন। আদালতের বিচারক জেলা ও দায়রা জজ হোসেন শহীদ আহমেদ মামলাটি এজাহার হিসেবে রুজু করে তদন্তের নির্দেশ দিয়েছেন।

ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে মঙ্গলবার দুপুরে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে সুগার মিলের কর্মকর্তারা। এ সময় ওই মানববন্ধনে অংশগ্রহণের জন্য শ্রমিক-কর্মচারীদের বাধ্য করা হয়। এর প্রতিবাদে মাইক, ব্যানার ভাঙচুরসহ শ্রমিক-কর্মচারীদের সঙ্গে কর্মকর্তাদের হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় এক কর্মকর্তাসহ তিনজন আহত হয়। পরে শ্রমিক-কর্মচারীরা অভিযুক্ত এমডির কার্যালয় ভাঙচুর করে তাকে মিল থেকে বের করে দেয়। একপর্যায়ে শ্রমিক-কর্মচারীরা মিলের কার্যক্রম বন্ধ করে এমডিকে তার বাসভবনে অবরুদ্ধ করে তাকে প্রত্যাহারের দাবি জানায়।এরই পরিপ্রেক্ষিতে এমডিকে প্রত্যাহার করা হয়েছে।

আরও পড়ুন:
ধর্ষণ চেষ্টার অভিযোগে সেতাবগঞ্জ সুগার মিলের এমডি অবরুদ্ধ

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী