ডিসির নিঃশর্ত ক্ষমা প্রার্থনায় সন্তুষ্ট সাঁওতালরা

গাইবান্ধা প্রতিনিধি
১২ ডিসেম্বর ২০১৬, ১৯:২০আপডেট : ১২ ডিসেম্বর ২০১৬, ১৯:৩৮

গাইবান্ধার নিরাশ্রয় সাঁওতাল নারীরা

জেলা প্রশাসকের (ডিসি) হাইকোর্ট নিঃশর্ত ক্ষমা প্রার্থনায় ও ক্ষতিগ্রস্ত সাঁওতাল পল্লী পরিদর্শনের পর জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হকের দেওয়া বক্তব্যে সন্তোষ প্রকাশ করেছেন সাঁওতালরা।

মাদারপুর সাঁওতাল পল্লীতে আশ্রয় নেওয়া ক্ষতিগ্রস্ত সাঁওতাল পলুস মুরমু মাস্টার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ডিসি হাইকোর্টে গিয়ে সাঁওতালদের “বাঙালি দুষ্কৃতকারী” বলায় ক্ষমা প্রার্থনা করায় সন্তুষ্ট হয়েছি। মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও তাদের সঙ্গে আসা প্রতিনিধি দল সাঁওতাল পল্লীতে দীর্ঘ সময় অবস্থান, সাঁওতালদের খোঁজ খবর ও তাদের দেওয়া বক্তব্য শুনে ঘটনা বিচারের আশ্বাস পেয়ে সাঁওতালদের মধ্যে স্বস্তি ফিরেছে।’

ডিসির নিঃশর্ত ক্ষমায় সন্তোষ প্রকাশ করে অপর সাঁওতাল সরেন টুডু বলেন, ‘আমাদের ওপর হামলার ঘটনার পর অনেকে এসেছিলেন। কিন্তু মানবাধিকার কমিশনের দেওয়া বক্তব্যেয় ঘটনার বিচারের বিষয়ে আমারা যথেষ্ট আশাবাদি।’

এছাড়া এই সম্প্রদায়ের বার্নাবাস, রাফায়েল হাজদা, হেতু কিচকু, বার্মি কিচকুও একই কথা জানালেন বাংলা ট্রিবিউনকে।

ডিসির নিঃশর্ত ক্ষমা ও একই সঙ্গে জেলা পুলিশ সুপারকে ২ জানয়ারি হাইকোর্টে তলব করার খবর ছড়িয়ে পড়লে মাদারপুর ও জয়পুরপাড়ার সাঁওতাল পল্লীতে আশ্রয় নেওয়া সাঁওতালদের মধ্যে স্বস্তি দেখা দেয়।

মাথা গোঁজার ঠাই খুঁজে নেওয়ায় ব্যস্ত সাঁওতাল পরিবার

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে জাতীয় মানবাধিকার কমিশন, আধিবাসী বিষয়ক সংসদীয় ককাস কমিটি ও ইউএনডিপির ১০ প্রতিনিধ দল মাদারপুর ও জয়পুরপাড়া সাঁওতাল পল্লী পরিদর্শন, তদন্ত করে আলামত সংগ্রহ, ১০ সাঁওতালের সাক্ষ গ্রহণ এবং গির্জার সামনে সমাবেশ করেন।

এসময় তারা খামারের জমিতে বসতি গড়ে তোলা সাঁওতালদের ওপর হামলা, অগুন, গুলি ও উচ্ছেদের ঘটনার সঙ্গে জড়িত ও হামলাকারীদের গ্রেফতারসহ দ্রুত বিচারের আশ্বাস দেন।

সোমবার সকাল পৌনে ১০টার দিকে মাদারপুর সাঁওতাল পল্লীতে আশ্রয় নেয়া সাঁওতালরা বিক্ষোভ মিছিল করে।

এসময় সাঁওতালরা বাপ-দাদার জমি ফেরতের দাবিতর হাতে তীর ধনুক ও লাঠি নিয়ে শতশত নারী-পুরুষরা বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভটি পুরো খামার ও মাদারপুর সাঁওতাল পল্লী প্রদক্ষিণ করে।

উল্লেখ্য, সাঁওতালদের ওপর হামলার ঘটনার প্রতিবেদনে ‘বাঙালি দুষ্কৃতকারী’ শব্দ ব্যবহার করায় আদালতের তলবে হাইকোর্টে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন গাইবান্ধার জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। সোমবার সকালে তিনি হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে হাজির হন। বেলা ১২টার কিছু পরে আদালত তাকে শুনবেন জানানোর পর তিনি ক্ষমা প্রার্থনার কথা জানান।

/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম