নীলফামারীতে ট্রাক-দুর্ঘটনায় ২ শ্রমিক নিহত

নীলফামারী প্রতিনিধি
২১ ডিসেম্বর ২০১৬, ১৮:৫৮আপডেট : ২১ ডিসেম্বর ২০১৬, ১৯:০৮

নীলফামারী

নীলফামারীর কিশোরগঞ্জে আলুভর্তি একটি ট্রাক পুকুরে উল্টে পড়ে দুই শ্রমিক ঘটনাস্থলে নিহত হয়েছেন। আহত হয়েছে অপর একজন। মঙ্গলবার গভীর রাতে উপজেলার নিতাই ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কিশোরগঞ্জ থানার ওসি বজলুর রশিদ বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন।

নিহতরা হলেন নিতাই ইউনিয়নের কবিরাজপাড়া গ্রামে কালা মাহমুদের ছেলে জামিয়ার রহমান (২৬) ও একই গ্রামের সামছুল হকের ছেলে আব্দুর রশিদ (২৭)। এ সময় অপর শ্রমিক একই ইউনিয়নের থেরথেরি পাড়া গ্রামের বজরু মাহমুদের ছেলে ইউনুছ আলীকে (৩০) আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এলাকাবাসী জানায়, কৃষকের কাছ থেকে আলু কিনে আলুর বস্তা পরিবহন করছিল ট্রাকটি।আলুর বস্তাভর্তি ট্রাকটির নিবন্ধন নম্বর খুলনা মেট্রো-ট-১১-১৩৬২। দুর্ঘটনার দিন রাত আনুমানিক ২টার দিকে ইউনিয়ন পরিষদের সামনের সড়ক দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পরিষদ সংলগ্ন পুকুরে ট্রাকটি উল্টে পড়ে। এসময় ট্রাকের আলুর বস্তার ওপরে থাকা তিন শ্রমিক চাপা পড়লে এলাকাবাসী, পুলিশ ও দমকলবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে দুইজনকে মৃত ও একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে। ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়।

কিশোরগঞ্জ দমকল বাহিনীর দল নেতা মো. রেদোয়ানুজ্জামান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল গিয়ে দুই শ্রমিকের মৃত অবস্থায় উদ্ধার করি। অপর এক শ্রমিককে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কিশোরগঞ্জ থানার ওসি বজলুর রশিদ জানান, ট্রাকটি আলু নিয়ে খুলনা যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারালে ওই দুর্ঘটনা ঘটে। আহত শ্রমিক রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম