পীরগঞ্জে ৯ ভূমিহীন পরিবারের ওপর হামলা

ঠাকুরগাঁও প্রতিনিধি
১০ জানুয়ারি ২০১৭, ১৩:৫৩আপডেট : ১০ জানুয়ারি ২০১৭, ১৩:৫৩

ঠাকুরগাঁও ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা সদর থেকে প্রায় ৩৫ কিলোমিটার প্রত্যন্ত অঞ্চলে সীমান্তবর্তী জগন্নাথপুর গ্রামে খাসজমিতে ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ ৯ ভূমিহীন পরিবারের ঘর ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এছাড়াও তাদের খড়ের স্তুপ ও গোয়াল ঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ওই গ্রামের একটি খাস জমিতে কয়েকদিন আগে ক্ষুদ্র নৃগোষ্ঠীর চার পরিবারসহ ৯ ভূমিহীন পরিবার টিনের চালা দিয়ে বাড়ি নির্মাণ শুরু করে। সোমবার রাতে  দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালিয়ে ভূমিহীনদের মারপিট করে টিনের চালা গুড়িয়ে দেয়।এ সময় দুই ভূমিহীন পরিবারের দুটি খড়ের স্তূপ ও একজনের গোয়াল ঘরে আগুন দেওয়া হয়। খবর পেয়ে পীরগঞ্জ দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুজ্জামান বলেন, বর্তমানে সেখানে পুলিশ মোতায়েন রয়েছে। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরির্দশন করেছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

আরও পড়ুন:
১০ দিনেও রহস্য কাটেনি এমপি লিটন হত্যাকাণ্ডের

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম